ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ১৯ কোটি ৩৯ হাজার ৬৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
রোববার বিকেলে পৌর চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট পেশ করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর সচিব খাইরুল হকসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ৩৫ হাজার ৯০ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৪ কোটি ৩ হাজার ৯৭৫ টাকা। এছাড়া রাজস্ব খাতে ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ৬২ লক্ষ ৩৪ হাজার ৫ শত টাকা। উন্নয়ন খাতে মোট ব্যায় ধরা হয়েছে ১৪ কোটি ৩৮ লক্ষ ৪ হাজার ৫৬৫ টাকা।


