IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> লকডাউনে বের হওয়ায় মিরপুরে শতাধিক আটক

লকডাউনে বের হওয়ায় মিরপুরে শতাধিক আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ সংক্রমণের ঊর্দ্বগতির লাগাম টেনে ধরতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিন চলছে। সাত দিনের কঠোর বিধিনিষেধের মধ্যে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার বিষয়ে আগে থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘুরতে বের হওয়ায় রাজধানীর মিরপুরে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, পল্লবী এলাকায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের আটক করে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে। এই কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় শতাধিক জনকে আটক করা হয়েছে মিরপুরের বিভিন্ন স্থান থেকে। পাশাপাশি দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশত যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে।

আ স ম মাহতাব উদ্দিন আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন চলাকালে মাঠে সজাগ উপস্থিতিসহ মিরপুরে নিয়মিত টহল চেকপোস্ট পরিচালনা করবে পুলিশ।

মহামারি সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে।

লকডাউন বাস্তবায়নে সকাল থেকে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা যাচ্ছে। ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিধিনিষেধ ভেঙে জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে মামলা দেওয়া হবে এবং প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31