IMG-LOGO

শুক্রবার, ২০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা বুলেটপোরশায় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণকুষ্টিয়ায় ন/ব/জা/ত/কে/র ব/স্তা/ব/ন্দি লা/শ উদ্ধার১৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চান রুমনক্যান্সার আক্রান্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতাবাগমারায় পীরগঞ্জ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতফুলবাড়ীতে ৫২৩ জন দুস্থ্য ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদাননিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণরাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরাফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারদুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে পৌঁছেছে মডার্না-সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা

দেশে পৌঁছেছে মডার্না-সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে কোভ্যাক্সের আওতায় মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ এবং চীন থেকে কেনা সিনোফার্মের বিবিআইবিপি-করভি টিকার ১০ লাখ ডোজ ঢাকায় পৌঁছেছে। সবমিলিয়ে গত রাতে সাড়ে ২২ লাখ টিকা দেশে আসলো।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মডার্নার সাড়ে ১২ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে টিকা গ্রহণ করতে বিমানবন্দরে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও আমেরিকার রাষ্ট্রদূত।

এছাড়াও আজ শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকার চালান আসার কথা রয়েছে বলে জানান তিনি।

এরপর চীনের বেইজিং থেকে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ টিকার মধ্যে ১০ লাখ ডোজ টিকা এসে পৌঁছায়। শুক্রবার (২ জুলাই) রাত ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

তিনি জানান, সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এখন এসেছে। অবশিষ্ট ১০ লাখ ডোজ সকালে এসে পৌঁছাবে।

শাহজালাল বিমানবন্দরে আয়োজিত মডার্নার সাড়ে ১২ লাখ টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, মর্ডানার এই টিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। বাংলাদেশ গত পাঁচ দশক ধরে আমেরিকার ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বকে সংক্রামক ব্যাধির হুমকি থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

মডার্নার তৈরি টিকা ইতোমধ্যে জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ টিকা ১৮ বছর বা এর বেশি বয়সের মানুষকে দেওয়া যায়। প্রত্যেককে এই টিকা দুই ডোজ করে দিতে হয়। প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাত পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।

বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় এবং দ্বিতীয় দফায় দেয় ছয় লাখ ডোজ টিকা। এবারের চালানটি বাণিজ্যিকভাবে কেনা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স এর আগে ফাইজারের তৈরি ১ লাখ ৬২০ ডোজ টিকা বাংলাদেশকে দিয়েছে, যা গত ৩১ মে দেশে এসে পৌঁছায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728