IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে কোরবানির পশু বিক্রী নিয়ে শঙ্কায় খামারিরা

নন্দীগ্রামে কোরবানির পশু বিক্রী নিয়ে শঙ্কায় খামারিরা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর উপজেলার খামারি ও কৃষকরা হাজার হাজার গরু, ছাগল ও ভেড়া লালন-পালন করেন। এ বছর কোরবানি উপলক্ষ্যে পশু মোটাতাজাকরণ করে আতঙ্কে রয়েছে খামারি ও কৃষকরা।

তাদের শঙ্কা করোনা পরিস্থিতির কারনে যদি ঈদুল আজহা পর্যন্ত লকডাউন স্থায়ী হয় তাহলে গরু বেচাকেনা হবে না। সেক্ষেত্রে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে খামারি ও কৃষকদের। এ উপজেলার খামারি ও কৃষকদের দাবি ঈদের আগেই যেন সরকার গরু যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তুলে নেয়। সেই সাথে ভাল দামে গরু বিক্রি করতে পারে তারা।

উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, করোনার এই ক্রান্তিকালে তারা বড় দুশ্চিন্তায় আছেন। একটি গরু মোটাতাজাকরণ করতে অনেক বড় অংকের টাকা বিনিয়োগ করতে হয়েছে। তাই ঈদে যদি গরুগুলো বিক্রি করতে না পারে তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এ সকল খামারি ও কৃষকরা।

উপজেলার রণবাঘার গরুর খামারি আব্দুস সালাম লাদু বলেন, এবার কোরবানিতে বিক্রির জন্য আমি ১৬ টি গরু লালন-পালন করেছি। করোনা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আমার এই গরুগুলো নায্য দামে বিক্রি করতে পারবো কি না। লকডাউন থাকায় হাট-বাজারের বেচাকেনার হালচাল বোঝা যাচ্ছে না। ভাবছি গরুগুলো ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করবো। এখন ঠিকমতো গাড়ি পাওয়া যাবে কি না। ঢাকাতে হাট হবে কি না। অনেক চিন্তায় আছি ভাই।

মথুরাপুর গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, আমাদের এলাকায় বড় গরু চেয়ে ছোট ও মাঝারি গরু বেশি। এছাড়া অনেকেই ছাগল ও ভেরা পালন করে। আমি ৪ টি গরু লালন-পালন করেছি কোরবানিতে বিক্রির জন্য। এভাবে যদি লকডাউন থাকে তাহলে গরু কে কিনবে। আবার এই গরু লালন-পালনে খরচও অনেক। তাই লোকসান হলেও গরু বিক্রি করতে হবে। গো-খাদ্যের দাম অনেক বেশি। একটি গরুর পিছে প্রতিদিন প্রায় দেড়শো টাকা খরচ হয়।

নাগরকান্দি গ্রামের কৃষক সুবল চন্দ্র সরকার বলেন, গরু লালন-পালন করে এখন আর তেমন লাভ হয় না। গো-খাদ্যের দাম অনেক বেশি। ১ বিঘা জমির খড় কিনতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে। প্রতি কেজি ভূষি ৪৫ টাকা, খুদ ৪০ টাকা, ব্যন্ড ৪০ টাকা, খোইল ৪০ টাকা ও ফিড ৫০ টাকায় কিনতে হয়। এছাড়া অনেক ধরনের ওষুধও লাগে।

থালতা গ্রামের বাবলু হোসেনের স্ত্রী মিনা আক্তার জানান, করোনার কারনে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। আমি কোরবানিতে বিক্রির জন্য ৮ টি খাসি লালন-পালন করেছি। ভাবছি ভালো দামে এই খাসিগুলো বিক্রি করতে পারবো কি না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল জানান, এই উপজেলায় খামারি ও কৃষকদের বাড়িতে সরকারি হিসেবে প্রয় ২১ হাজার গরু ও ছাগল রয়েছে। খামারি ও কৃষকরা এখন কোরাবানির জন্য গরু ও ছাগল লালন-পালন করে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে।

তিনি আরো বলেন, আমি মাঠ কর্মীদের মাধ্যমে খামারি ও কৃষকদের গরুর ছবি তুলে আমাদের অনলাইন প্লাটফর্মে তা আপলোড করে বিক্রয়ের জন্য দিচ্ছি। এছাড়া কোরবানির পশু হাট শুরু হলে আমাদের ভেটেরিনারি চিকিৎসক সেখানে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য থাকবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31