IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে গরুর খামার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্বপ্নপূরণ

বদলগাছীতে গরুর খামার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্বপ্নপূরণ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : করোনা মহামারীর কারণে এক বছর ৪ মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও রয়েছে বন্ধ। তাই বাধ্য হয়েই প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে বাড়িতে এসে থাকতে হচ্ছে সব শিক্ষার্থীদের।

একারণে অধিকাংশ শিক্ষার্থীই শুয়ে-বসে অথবা বই পড়ে সময় কাটাচ্ছে। লকডাউনের এই অবসর সময়টাকে নষ্ট না করে স্বপ্নের গরুর খামার গড়ে তুলেছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল ইসলাম জিহান।

সে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির আরজি পাঁচঘড়িয়া গ্রামের সাহাবুল আলমের ছেলে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবম সেমিস্টারের একজন শিক্ষার্থী। পড়াশুনা শেষে এক জন সফল উদ্যেক্তা হওয়ার স্বপ্ন দেখতেন অনেক আগে থেকেই। কিন্তু করোনা মহামারীর কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠার বন্ধ থাকায় পড়াশুনা শেষ করার আগেই সেই স্বপ্নের সিঁড়িতে সফলতা অর্জন করেছেন জিহান।

জানা যায়, করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বাড়িতে চলে আসেন জিহান। গ্রামের বাড়িতে তার সবসময় দু-একটা গরু থাকেই। এই গরুগুলো লালন-পালন করতে করতে বড় একটি গরুর খামার করার সাধ জাগে তার। যে কথা সেই কাজ। বাবা সাহাবুল আলমের সাথে পরামর্শ করে শুরু করেন খামার তৈরীর কাজ। বড় আকারের ২০টি গরু রাখার মতো একটি সেড নির্মাণ করেন তিনি। খামারটির নাম দেন জিহান ডেইরি ফার্ম।

এই জিহান ডেইরি ফার্মে বর্তমানে ১৮ টি গরু আছে। এর মধ্যে রয়েছে ৩টি গাভী, দেশি ষাঁড় ও ইন্ডিয়ান বলদ মিলে রয়েছে আরো ১৫টি গরু। ৩টি গাভি থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ লিটার দুধ পান তিনি। কুরবানীর ঈদকে সামনে রেখে ছয় মাস ও এক বছর আগে কিনেছিলেন বলদ ও ষাঁড়গুলো। এবার ঈদে বিক্রয় গরু রয়েছে তার ১৫ টি।

গরুগুলো কিনতে ও লালনপালন করতে খরচ হয়েছে ৩০ লাখ টাকা। গরুগুলো বিক্রয় করার ইচ্ছে আছে ৪০ লাখ টাকায়। কিন্তু কঠোর লকডাউনের কারণে গরুগুলোর ভালো দাম দিয়ে বিক্রয় করা নিয়ে আছেন ভীষণ শঙ্কায়।

হাসিবুল ইসলাম জিহান বলেন, ছোট বেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম একজন সফল উদ্যেক্তা হওয়ার শখ ছিল গরুর ফার্ম করার। পড়াশুনা শেষ করেই শুরু করতাম এই কাজ। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ভাবলাম বসে না থেকে এখন থেকেই শুরু করি। বাবার সঙ্গে পরামর্শ করে শুরু করেছি এই জিহান ডেইরি ফার্ম। বর্তমানে আমার ফার্মে ১৮ টি গরু রয়েছে।

তিনি আরো বলেন, এই ফার্মকে আরো বড় করার ইচ্ছে আছে। আগামী বছর ৫০ থেকে ৬০ টি গরুর প্রজেক্ট করবো। এখন আমার এই ডেইরি ফার্মে দুইজন লোক কাজ করে। খামার বড় হলে আমার স্বপ্নপূরণ হবে পাশাপাশি অনেক লোকের এখানে কর্মসংস্থানও হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31