ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়নের ১৩ শতাধিক পরিবারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১ টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উমার ইউনিয়নের ১ হাজার ৩শত ৩ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন, উমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য মামুন, ইউপি সদস্য আব্দুস ছালাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন জানান, অতি সম্প্রতি বরাদ্দকৃত জি,আর এর নগদ অর্থ প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক ভাবে বিতরণ কার্যক্রম আজ থেকে চলমান আছে, স্বাস্থ্যবিধি মেনে তা বিতরণ করা হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক ১২ হাজার ৬০৭ পরিবারের মাঝে ৬১ লাখ ৪৪ হাজার টাকার মানবিক সহায়তা গত ৩ মাসে সরকারি ভাবে প্রদান করা হয়েছে।


