IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> অভিবাসন প্রত্যাশীদের ওপর লিবিয়ায় যৌন নিপীড়ন হয়

অভিবাসন প্রত্যাশীদের ওপর লিবিয়ায় যৌন নিপীড়ন হয়

ধূমকেতু নিউজ ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে আচরণে ‘মারাত্মক (মানবাধিকার) লঙ্ঘিত’ হচ্ছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে অভিবাসন প্রত্যাশী নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে ‘যৌন সহিংসতা’ চালানো হচ্ছে বলে অভিযোগ করে।

প্রমানের ভিত্তিতে মানবাধিকার সংস্থাটি বলছে, অভিবাসন প্রত্যাশীদের সাগর থেকে জোরপূর্বক উত্তর আফ্রিকার দেশটির (লিবিয়া) বন্দিশালায় নিয়ে আটকে রেখে নারী, পুরুষ ও শিশুদের প্রতি যৌন সহিংসতার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

৫০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টান্যাশনাল বলছে, যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার সঙ্গে মিলে ইউরোপীয় দেশগুলোর এ ধরনের কর্মকাণ্ড নিন্দনীয়। তারা বলছে, ২০২০ সালের শেষ দিকে লিবিয়ার অবৈধ অভিবাসনবিরোধী কর্তৃপক্ষ দুটি বন্দিশালা সশস্ত্র গোষ্ঠির কাছে হস্তান্তর করে। ওই দুই বন্দিশালা থেকে শত শত অভিবাসন প্রত্যাশীকে গুম করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ বন্দিশালাগুলোর একটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির শারা আল-জাওয়িয়া। ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এসব বন্দিশালা বন্ধের আহ্বান জানিয়েছেন।

ওইসব বন্দিশালা থেকে অবমুক্ত হওয়া কয়েকজন নারীর উদ্ধৃতি দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বন্দিশালার রক্ষীরা আটকে রাখাদের সঙ্গে ‘মুক্ত করে দেওয়া বা অতি প্রয়োজনীয় কিছু করে দেওয়া, অথবা বিশুদ্ধ পানি দেওয়ার বিনিময়ে’ যৌন সহিংসতা চালান।

এক নারী জানান, রক্ষীদের দাবি না মানায় তাকে মারা´কভাবে পেটানো হয়েছে। মানবাধিকার সংস্থা বলছে, নিপীড়ন সহ্য করতে না পেরে দুই তরুণী আত্মহত্যারও চেষ্টা চালিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31