IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> সরকারের সমালোচনা করে যা বললেন ফখরুল

সরকারের সমালোচনা করে যা বললেন ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জানি কুরবানির মাধ্যমে আমরা ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করি। কিন্তু, দুর্ভাগ্য আমরা এমন একটি সময় ঈদুল আজহা পালন করছি, যে সময়টা আমাদের প্রিয় দেশনেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন। যিনি সারা জীবন দেশের কল্যাণে ত্যাগ করে গেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ নির্বাসিত হয়ে আছেন। আজ মিথ্যা মামলায় মানুষ গুম হয়ে যাচ্ছে—এমন একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করছে।

পবিত্র ঈদুল আজহার দিনে বুধবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আজ এই জিয়ারতের সময় পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়া করেছি— আল্লাহতায়ালা যেন এই ভয়াবহ মহামারি থেকে, বিশেষ করে বাংলাদেশে এই সরকারের উদাসীনতায় মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে, সে সময় যেন মহান রব্বুল আল-আমিন মানুষকে এই মহামারি থেকে রক্ষা করেন।

বিএনপির এ নেতা বলেন, আল্লাহতায়ালার কাছে আমরা প্রার্থনা করেছি—আল্লাহতায়ালা যেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এ দেশের মানুষের ১৯৭১ সালের যে চেতনা, একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, তা করতে যেন তিনি সুযোগ করে দেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এর পর বিএনপির যুগ্ম মগাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল-এর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে যুবদলের কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল-এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকদল জিয়ার মাজারে শ্রদ্ধা জানায়।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31