IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> নাইজেরিয়ায় মুক্তি পেল ১০০ নারী–শিশু

নাইজেরিয়ায় মুক্তি পেল ১০০ নারী–শিশু

ধূমকেতু নিউজ ডেস্ক : নাইজেরিয়ায় দস্যুদের হাতে অপহৃত ১০০ নারী ও শিশুর মুক্তি নিশ্চিত করেছে দেশটির সরকার কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার জামফারা রাজ্যের মানাওয়া গ্রাম থেকে গত ৮ জুন দস্যুরা এদের অপহরণ করে নিয়ে গিয়েছিল। ওই ঘটনায় চারজন নিহতও হয়।খবর বিবিসির।

জামফারা রাজ্য সরকার বলেছে, অপহৃতরা কোনও মুক্তিপণ ছাড়াই মুক্তি পেয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার আগে এখন তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র।

সম্প্রতি কয়েকমাসে নাইজেরিয়ার ওই অঞ্চলে অপহরণের কয়েকটি ঘটনা ঘটেছে।

২০২০ সালের ডিসেম্বর থেকে অপহরণ হয়েছে ১ হাজারের বেশি মানুষ। বেশিরভাগকেই পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কাউকে কাউকে মেরেও ফেলা হয়েছে।

নাইজেরিয়ায় এই অপহরণকারীদের ‘দস্যু’ বলা হয়। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এমন বেশ কিছু সশস্ত্র ডাকাত দল রয়েছে। তারা প্রায়ই লুটপাট চালিয়ে গবাদিপশু ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায়ের জন্য স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে।

দস্যুরা সাধারণত মুক্তিপণের বিনিময় অপহৃতদের ছেড়ে দেয়। তবে এবার জামফারা রাজ্য পুলিশ বলছে, দস্যুরা অপহৃতদের বিনা শর্তে কোনও অর্থ ছাড়াই মুক্তি দিয়েছে।

সশস্ত্র এই দস্যুদের পাশাপাশি নাইজেরিয়ায়য় জঙ্গি গোষ্ঠী বোকো হারামও প্রায়ই তাণ্ডব চালিয়ে গণহারে অপহরণ করে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31