IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ঘুমন্ত গৃহবধূর স্পর্শকাতর স্থানে আঘাত

বদলগাছীতে ঘুমন্ত গৃহবধূর স্পর্শকাতর স্থানে আঘাত

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে গভীররাতে শয়নঘরের জানালা দিয়ে ঘুমন্ত গৃহবধূর গোপনাঙ্গে স্বজোরে বাঁশের সুচালো লাঠি (কারুলের) আঘাতে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এক ইউপি সদস্যও বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে।

অভিযোগ স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মিঠাপুর ইউপির হাজিপুর গ্রামের মোয়াক্কেব হোসেন এর ছেলে আবু মাসুমের সাথে বিয়ে হয় কবিতা পারভিনের।

বিয়ের পর থেকেই একই গ্রাামের মৃত তাজুল ইসলাম এর ছেলে সাবেক ইউপি সদস্য সফিউল ইসলাম বুলবুল গৃহবধূ কবিতাকে প্রায় দিনই কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূর স্বামী প্রতিবেশী বুলবুলকে একাধিক বার বারন করে এই সব বাজে কুপ্রস্তাব না দেওয়া জন্য। গত ১৯শে জুলাই রাতে ঐ গৃহবধূ তার স্বামীর সাথে শয়ন করে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ২টার দিকে ঘরের পূর্ব পার্শের দিকের জানালার পাল্লা কৌশলে খুলে বুলবুল ঘুমন্ত গৃহবধূর গোপনাঙ্গে একটি বাঁশের লাঠি (কারুল) দিয়ে স্বজোরে আঘাত করে। আঘাতের ফলে ঐ গৃহবধূ চিৎকার করে উঠলে তার স্বামী বাড়ির দরজা খুলে বাহিরে যেতেই দূর্বত্ত¡ বুলবুল দ্রুত পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত ও জখম অবস্থায় ঐ গৃহবধূকে দেখতে পায়।

গৃহবধূর স্বামী আবু মাসুম দ্রুত তার স্ত্রীকে স্থানীয় গ্রাম্য চিকিৎসক কাছে প্রাথমিক চিকিৎসা করান।

এঘটনায় গৃহবধূর স্বামী আবু মাসুম বদলগাছী থানায় সফিউল ইসলাম বুলবুল এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে ভোক্তভোগী গৃহবধূ কবিতা পারভিন বলেন, প্রতিবেশী বুলবুল আমার সম্পর্কে চাচাতো শ্বশুর হয়। তিনি প্রায় আমাকে কুপ্রস্তাব দিতো। তাকে এই ধরনের বাজে কথা বলতে নিষেধ ও করেছি অনেকবার। তারপর ও সে আমাকে খারাপ প্রস্তাব দেয়। আমি তাকে গালিগালাজ করি। চাচাতো শ্বশুরের কুপ্রস্তাব এ আমি রাজি না হাওয়ায় সে রাতে ঘুমন্ত অবস্থায় আমার গোপন স্পর্শকাতর যায়গায় আঘাত করে।

গৃহবধূর স্বামী জানান, আমার প্রতিবেশী সফিউল ইসলাম বুলবুল সম্পর্কে আমার চাচা হয় সে আমার স্ত্রীকে বিভিন্ন সময় বাজে কুপ্রস্তাব দেয়। আমার স্ত্রী বিষয়টি আমাকে জানালে আমি তাকে এই সব খারাপ কথা বলতে নিষেধ করি।

কিন্তু গত ১৯ জুলাই সে গভীররাতে আমার শয়নঘরের জানালা কৌশলে খুলে ঘুমন্ত অবস্থায় আমার ঐ চাচা বাঁশের (কারুল) দিয়ে এই বাজে জঘন্য কাজ করে।

আমার স্ত্রীর চিৎকার শুনে আমি আচমকা জেগে উঠে জানালার দিকে লাইটের আলোতে দেখি যে বুলবুল চলে যাচ্ছে। আমি বাড়ির দরজা খুলে তাকে ধরতে যেতে সে দ্রুত পালিয়ে যায়।

এবিষয়ে প্রতিবেশী রিমা বলেন, ঐ রাতে আমরা গৃহবধূর কষ্ট দেখেছি। অপরাধীকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

স্থানীয় উজ্জ্বল হোসেন বলেন, অপরাধী যেই হোক আর যত প্রভাবশালী হোকনা কেন আমরা গ্রামবাসী অপরাধীর কঠিন শাস্তি দাবি করছি।

এঘটনার বিষয়ে অভিযুক্ত সফিউল ইসলাম বুলবুল এর পরিবারের লোকজনের সাথে কথা বলতে চাইলে তারা কোন প্রকার কথা বলতে রাজি হননি।

এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গৃহবধু নিজে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামীকে ধরতে পুলিশি অভিযান চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31