IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাজ্যে সব সমীকরণ বদলে দিচ্ছে ডেল্টা

যুক্তরাজ্যে সব সমীকরণ বদলে দিচ্ছে ডেল্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিয়েও যুক্তরাজ্যে ডেল্টায় অসুস্থ হয়ে শত শত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। দেশটিতে সম্প্রতি করোনা ভাইরাসের ভারতীয় ধরন বা ডেল্টার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ পিএইচই সতর্ক করে বলেছে, যারা টিকা নেননি তারা যেভাবে করোনার ডেল্টা ধরন ছাড়াচ্ছেন, ঠিক সেভাবেই টিকা গ্রহণকারীরাও অতিসংক্রমণশীল এ ধরন ছড়াতে সক্ষম।

পিএইচই জানিয়েছে, জুলাইয়ের ১৯ তারিখ থেকে ২ আগস্ট পর্যন্ত ডেল্টা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৬৭ জনের ৫৫ দশমিক ১ শতাংশ টিকা নেননি। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৫১২ জন রয়েছেন, যাদের মধ্যে ৩৪ দশমিক ৯ শতাংশ রোগী করোনার দুই ডোজ টিকাই নিয়েছেন।

নতুন এ পরিসংখ্যান চমকে দিয়েছে সারা বিশ্বকে। কারণ, ধারণা করা হতো, টিকা নিলে করোনায় অসুস্থ হওয়ার ঝুঁকি কম থাকে। কিন্তু এ পরিসংখ্যান তো বলছে উল্টো কথা। মুলত ডেল্টা সব সমীকরণ বদলে দিচ্ছে।

গত ১৯ জুলাই যুক্তরাজ্য সরকার নিজ দেশে করোনার বিধিনিষেধ শিথিল করে। দেশটির সরকারি সূত্রে জানা যায়, দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের প্রায় ৭৫ শতাংশ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

যুক্তরাজ্যে এস্ট্রোজেনেকা, মডার্না ও ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেয়া হয়েছে। পিএইচই বলছে, ‘যতো বেশি টিকাগ্রহীতা নাগরিকের সংখ্যা বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি ততো বেশি সংখ্যক টিকাগ্রহীতা হাসপাতালে ভর্তি হচ্ছেন।’

তবে এতে করোনার টিকা গ্রহণ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে না। সংশ্লিষ্টরা মনে করেন, ভ্যাকসিন বা টিকা গ্রহণই পারে করোনার আঘাত থেকে মানুষের প্রাণ রক্ষা করতে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগের প্রধান নির্বাহী জেনি হ্যারিস বলেন, হাসপাতালে আসা লোকজনের সংখ্যার বিচারে আবারও টিকা গ্রহণ কতোটা গুরুত্বপূর্ণ – সেটা প্রমাণিত হয়েছে। তিনি সবাইকে যত দ্রুত সম্ভব টিকার দুই ডোজ গ্রহণের আহ্বান জানান।

এক বিবৃতিতে হ্যারিস বলেন, ‘নিজের জীবন ও আমাদের প্রিয়জনদের ভয়ঙ্কর রোগ কোভিড-১৯ এর ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সবচেয়ে ভালো উপায় টিকা গ্রহণ।’

তিনি বলেন, ‘তথাপি, আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, টিকা সব ঝুঁকিকে একেবারে নিঃশেষ করে দেয় না; টিকা গ্রহণের পরও কোভিড-১৯ এ অসুস্থ হওয়া এবং অন্যদের সংক্রমিত করা সম্ভব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31