IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> চায়ের দোকানে কাজ করে এখন কলেজ শিক্ষিকা

চায়ের দোকানে কাজ করে এখন কলেজ শিক্ষিকা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খোদেজা খাতুন বনি তার আদম্য পরিশ্রমের পর অবশেষে কলেজ শিক্ষাকতায় যোগ দিলেন। পরিবারের অসচ্ছলতার জন্য বনিকে তার বাবার সাথে চায়ের দোকানে কাজ করতে হতো। পড়া লিখায় তার মন ছিল প্রবল,ছোট থেকে বনি মেধাবী ছাত্রী ছিলো।

জানা যায়, রহনপুর পৌর এলাকার ইসলামনগর মহল্লার দুরুল হোদার মেয়ে খোদেজা খাতুন বনি। পারিবারিক অসচ্ছলতার জন্য তাদের অনেক কষ্টর দিন পার করতে হয়। বনিরা ৭ভাই-বোন, বাবা মা মিলে মোট ৯ জন সদস্যের সংসার।

দুরুল হোদাসহ বনির ২দুই ভাই তাদের চায়ের দোকানে কাজ করে। সংসারের অসুবিধার জন্য বনিও দোকানে কাজে সাহায্য করতো। তবে বনির আদম্য বিশ্বাস ছিল সে একদিন বড় অফিসার হবে। সে জন্য বনি ছোট থেকে পড়ালিখাতে ছিলো মনযোগী ও মেধাবী ছাত্রী।

বনি নবম ও দশম শ্রেণিতে পরের সময়ও অন্যের বাসায় কাজ করেছে। তার পরিশ্রমের ফলে ২০১০ সালে ssc পরিক্ষায় জিপিএ-৫ নিয়ে মানবিক বিভাগ থেকে কৃতিত্বের সাথে পাস করে।

তার পড়ালিখাতে মনযোগী ও আদম্য প্রচেষ্টার জন্য ইন্টার পড়ার সময় তাকে কলেজ কতৃপক্ষ অনেক সাহায্য করে এবং কলেজের ছাত্রীনিবাসে থাকার ব্যবস্তা করে দেন। এবং আবারো কৃতিত্বের সাথে রহনপুর মহিলা কলেজ থেকে ২০১২ সালে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

বনির লেখাপড়ার প্রতি আগ্রহ থাকার জন্য তার বাবা-মা তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠান। তার পরিবার পোষা হাঁস-মুরগি ইত্যাদি বিক্রি করে তাকে কিছুটা সাহায্য করতো। কিন্তু বনি তার লেখাপড়া থামিয়ে রেখেনি,এখান ওখান টিউশনি করিয়ে লেখাপড়া চালাতো। এবং বনি দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়।

এরই মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নড়াইল সদর উপজেলায় অবস্থিত ‘গোবরা মহিলা কলেজ’ এর যুক্তিবিদ্যা বিষয়ে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। যদিও উক্ত কলেজটি এমপিও ভুক্ত নয় তবুও বনি সেখানে যোগদান করবেন বলে জানান।

খোদেজা খাতুন বনি বলেন, আমি অনেক সংগ্রাম, পরিশ্রম, ধোর্য ও মেধা শক্তির বলে আজ এতো দুর আসতে পেরেছি,তবুও আমার লক্ষ বহুদুর। উক্ত নিয়োগপ্রাপ্ত কলেজে যোগদান করে আমি আগামীর লক্ষ্য অর্জনের জন্য বিসিএসের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে বড় অফিসার হবই হবো। মহান আল্লাহতালা আমার মনের আশা পূর্ণ করবেন বলে সে আশা প্রকাশ করে।

পাশ্ববর্তী প্রতিবেশীরা বলেন, ছোট থেকে বনি অনেক কষ্ট করে মানুষ হয়েছে। কখন কখন খেয়ে না খেয়ে দিন কেটেছে বনির পরিবারের। ছোট থেকেই বনির লিখাপড়ার প্রতি মনোবল ছিল প্রচুর। তার স্বপ্ন একদিন সে অনেক বড় অফিসার হবে, আল্লাহর অশেষ রহমতে বনির সেই ইচ্ছা গুলো পূরণের লক্ষে ছুটছে। আমরা এলাকাবাসী সবাই তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন বনির স্বপ্ন পূরণ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31