IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার
Home >> রাজনীতি >> ‘নারী নিপীড়নের ঘটনা আইয়ামে জাহিলিয়্যার বর্বরতাও হার মানিয়েছে’

‘নারী নিপীড়নের ঘটনা আইয়ামে জাহিলিয়্যার বর্বরতাও হার মানিয়েছে’

ধূমকেতু প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর ওপর ভয়াবহ পাশবিকতার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আল্লামা কাসেমী বেগমগঞ্জের ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, কিশোর বয়সী কয়েকটা তরুণ মায়ের বয়সী এক নারীর সঙ্গে যা করেছে, সেটা আইয়্যামে জাহিলিয়্যার বর্বরতাকেও হার মানিয়েছে।

দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক শৃঙ্খলায় কত ভয়াবহ অধোগতি ও ধ্বস নেমেছে, এই ঘটনা তার প্রমাণ। এ ঘটনায় গোটা জাতি বেদনাহত, মর্মাহত ও বিক্ষুব্ধ। এ ঘটনায় দেশের নারী সমাজ ও অভিবাবক মহলে আতংক ও অসহায়ত্ব ছড়িয়ে পড়েছে।

জমিয়ত মহাসচিব আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা কত ভয়াবহ মাত্রায় ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের জীবনমান ও নিরাপত্তা কতটা অসহায় ও জঘন্য রূপ নিয়েছে, বেগমগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি’সহ গোটা দেশের নিত্যদিনকার ধর্ষণ ও খুনাখুনির ঘটনা তার প্রমাণ বহন করে।

আল্লামা কাসেমী অবিলম্বে বেগমগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি’সহ দেশের যে কোন স্থানে সংঘটিত প্রতিটি ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনার সাথে জড়িত অপরাধীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

তিনি বলেন, এ ব্যাপারে সরকার ও প্রশাসন গড়িমসি ও অবহেলা করলে বিক্ষুব্ধ জনতার গণজোয়ার রাজপথে নেমে আসলে উদ্ভূত পরিস্থিতির সব দায় সরকারকেই নিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930