IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> খেলা >> টপ নিউজ >> উইকেটরক্ষক সোহানের যে কথা ভাইরাল

উইকেটরক্ষক সোহানের যে কথা ভাইরাল

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্দান্ত এক সিরিজ শেষ করল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে সিরিজ জয় করল টাইগাররা। এর আগে জিম্বাবুয়ে সফরেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ২২০ রানের জয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জয়।

সব মিলিয়ে গত জুনের শেষ থেকেই বাংলাদেশ ক্রিকেট জয়ের নিশান উড়িয়েই চলছে।

এরপরও খেলোয়াড়রা বেশ ক্লান্ত। স্বজনদের কাছে ফিরে যাওয়ার প্রচণ্ডরকমের কাতরতা। জিম্বাবুয়ে সফর থেকে শুরু করে এখনবধি স্বজনদের কাছে ভিড়েনি টাইগাররা। মাঝখানে একটি ঈদও কাটিয়েছেন পরিবার-পরিজনদের ছাড়া।

সেই কাতরতা বোঝা গেল উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের এক বক্তব্যে। যা এ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

১৪তম ওভারটি করছিলেন সাকিব আল হাসান। প্রথম বলেই নাথান এলিসের উইকেট তুলে নেন সাকিব। এরপর ব্যাট হাতে নামেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার রান তখন ৯ উইকেটে ৫৮। অর্থাৎ জয়ের পেতে দরকার আর মাত্র একটি উইকেট। হাতে যদিও আরো ৬টি ওভার আছে কিন্তু টেলএন্ডার জাম্পা সাকিবের বলে আর কতটা সময় টিকে থাকার ক্ষমতা রাখেন!

জয় এখন সময়ের ব্যাপার মাত্র। তখন উইকেটের পেছন থেকে সোহান তাড়া দেন সাকিবকে। বলেন, ‘নেন ভাই নেন, তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাব।’

স্ট্যাম্পের মাইকে স্পষ্টতই শোনা গেলো নুরুল হাসান সোহানের কণ্ঠ। বোঝাই যাচ্ছিল বাড়ি ফেরার তর সইছে না সোহানের। কথাটা শুধু সোহানের নয়। দলের সবারই।

তবে নেটিজেনরা সোহানের এই বক্তব্যতে বেশ মজাই পেয়েছে। সোহানের ওই কথা বলার ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটি দেখুন –

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31