IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> বগুড়ার নন্দীগ্রামে পুকুর দখল চেষ্টার অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে পুকুর দখল চেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে জোরপূর্বক পুকুরে মাছধরাসহ দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের হাটলাল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মকবুল হোসেন মঙ্গলবার ১০ আগস্ট নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, হাটলাল মৌজার ৪৪ শতক পরিমাণ একটি পুকুরের ওয়ারিশ ও ক্রয়সূত্রে ভোগদখল করে আসছে মকবুল হোসেন।

এদিকে সোমবার গভীর রাতে হাটলাল গ্রামের মজিবর রহমান, রাব্বী হাসান শুভ, খাদেম আলী, আব্দুস সাত্তার, জান্নাত হোসেন, আজাহার আলী, মিলন হোসেন, সাদেক আলী, আরিফ হোসেন, শান্তি বেগম, জাহেরা বেগম, জাহানারা বেগম, রুস্তম আলী, এবাদত আলী ও গোপাল চন্দ্রসহ অজ্ঞাতনামা ৪-৫জন লাঠি, হাসুয়া, হাতুড়ি এবং লোহার রড নিয়ে পুকুরে জোরপূর্বক জাল নেমে দিয়ে মাছ ধরতে লাগে।

জানতে পেরে মকবুল হোসেন ও তার পরিবারের লোকজন মাছ ধরতে বাধা প্রদান করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে মারপিট করার জন্য উদ্যাত্ত হয়। এর একপর্যায়ে বিবাদীগণ তাঁর চাচী রমিছা বেগম ও চাচাতো ভাই গোলাম মোস্তফাকে এলোপাথারিভাবে মারপিট করে। ওই পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লাখ টাকার মাছ ছিলো বলে দাবি করেন মকবুল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, থানায় জোরপূর্বক পুকুরে মাছধরাসহ দখল চেষ্টার অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31