IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে চুরির অপবাদ দিয়ে স্কুলছাত্রকে মারপিট

মহাদেবপুরে চুরির অপবাদ দিয়ে স্কুলছাত্রকে মারপিট

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে নুর ইসলাম মানিক (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে চুরির অপবাদ দিয়ে বেদম মারপিট করা হয়েছে। সে মহাদেবপুর উপজেলা সদরের ঘোষপাড়ায় তার মা ও সৎপিতার সাথে বসবাস করে। এব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলেও থানা পুলিশ কোনই পদক্ষেপ নেয়নি।

ওই শিশুর মা নুরজাহান বেগম জানান, লকডাউনে স্কুল ছুটি থাকায় তার ছেলে মানিক মহাদেবপুর প্রাণ কোম্পানীর ডিলারের পণ্য বিভিন্ন স্থানে সরবরাহের কাজ নেয়। গত ১০ আগষ্ট রাত ১২টায় তার ছেলেকে ওই কোম্পানীর লোকেরা তাদের গোডাউনে ডেকে নিয়ে সেখানকার মালামাল চুরি হয়েছে বলে মানিককে বেদম মারপিট করে। জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। পরদিন তিনি এব্যাপারে মহাদেবপুর প্রাণ কোম্পানীর ডিলার মাহফুজ আলম (৪০), শাহীন আলম (৩৫) ও ইমরান হোসেনের (৫৫) বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু থানা পুলিশ গত ৩ দিনেও এব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।

অভিযুক্ত মাহফুজ আলম, মানিককে মারপিট করার কথা স্বীকার করে জানান, সন্দেহবশত: তাকে চরথাপ্পড় মারা হয়েছে।

মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্ত করার জন্য থানার এসআই শামীনুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

এসআই শামীনুর রহমান জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31