IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হত বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই”। বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া এই গানের শুরে নওগাঁর নিয়ামতপুরেও বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

১৫ আগষ্ট রোবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় উপজেলা প্রকৌশলী অধিপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদের পরিচালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষ থেকে পুম্পস্তাবক অর্পন এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, অফিসার ইন চার্জ, পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করা হয়।

বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলানায়তনে ভার্চুয়াল জুম অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভিডিও কমফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্র্ক্টার তমা চৌধুরী, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নইম প্রমুখ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কোরআন তেলওয়াত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন, উপস্থিত বক্তৃতা, মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত, প্রার্থনা, মিলাদ মাহফিল ও বৃক্ষপোন কর্মসচী।

এছাড়া উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও নিয়ামতপুর সরকারী কলেজ, চন্দননগর কলেজ, বেসরকারী প্রতিষ্ঠান আশ্রয় ইনসিওর প্রকল্পসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে। সর্বশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31