IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বাউয়েটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন

বাউয়েটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সভা অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১০ টার দিকে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। তাই আমাদের দায়িত্ব হবে জ্ঞান গরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অম্পূর্ণ কাজকে সম্পন্ন করে এদেশকে একটি সুখি ও সমৃদ্ধশালী দেশে পরিণত করা। তাহলে আমরা এই চিঞ্জীব মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করতে পারবো।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ^বিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), সিইই অনুষদের ডিন ও সিই বিভাগের প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসান, আইন অনুষদের ডিন, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শহীদুল ইসলাম, পর্দাথবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, সিনিয়র একাউন্টস অফিসার, কামরুজ্জামান, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা সার্জেন্ট (অব.) ইব্রাহিম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আদৃতা হাবিব, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আনান আরিয়ান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও সহকারী লাইব্রেরিয়ান শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচরীবৃন্দ।

জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায়ে রেখে সকাল সাড়ে ৮ টার দিকে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং অর্ধনমিত করে সালাম প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচরীবৃন্দ।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১ম হয়েছে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আল কাভিয়াতুল আরস, ২য় সিএসই বিভাগের উম্মে হাবিবা, যৌথভাবে ৩য় সিএসই বিভাগের তামান্না তাসনিম ও ইংরেজি বিভাগের তৌহিদুল ইসলাম।

এছাড়া বাদ জোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানের শেষে তবারক বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31