ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- খুলনা মহানগরীর শেখপাড়া এলাকার আয়েশা সিদ্দিকা (৫০), সোনাডাঙ্গার হারুন অর রশিদ (৬৭), সদরের রওশন আরা (৬৫), রূপসার মোকসেদ আলী (৮৩) ও কয়রার সবুরুন্নেছা (৬৫)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।


