ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে গাছের ডাল কাটতে গিয়ে আমান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে মিরপুর পৌর সভার খন্দকবাড়িয়া এলাকায় তার নিজ বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আমান আলী খন্দবাড়িয়ার কুঠিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় কাউন্সিলর সাইফুল গনি জানান, দুপুরে বাড়ির পাশের একটি গাছের ডাল কাটতে যায় আমান আলী। এসময় গাছের ডাল বৈদ্যুতিক তারের উপরে পড়ে সে বিদ্যুতায়িত হয়ে মারাত্বক ভাবে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news