IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগান ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলার জব্দ

আফগান ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলার জব্দ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৯০০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। ব্লুমবার্গের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়।

গত রোববার যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ ঘানি সরকারকে হটিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ক্ষমতাগ্রহণ করে তালেবানরা। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করলো।

মার্কিন কর্মকর্তারা জানান, সাবেক আফগান সরকারের জমাকৃত আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ তালেবানরা পাবে না। এটা মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞায় থাকা সম্পত্তির তালিকাভুক্ত হয়েছে।

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাড়ে ৯০০ কোটি ডলার সঞ্চিত আছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ায় তালেবানরা এ অর্থ ব্যয় করতে পারবে না। তবে এ নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগ কোনো কথা বলেনি।

তালেবানদের কাবুল দখলের প্রেক্ষাপটে গত রোববার আফগানিস্তান থেকে পালান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর আজমল আহমাদি। এরপরই ডলারের বিনিময়ে দেশটির মুদ্রা ‘আফগানী’র দাম পড়তে থাকে।

মঙ্গলবার ‘আফগানী’র মূল্য ১ দশমিক ৭ শতাংশ পড়েছে। বর্তমানে এক ডলারের বিনিময়ে ৮৩ দশমিক ৫০ আফগানী হিসেব করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31