IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় ফের শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে ধস

কুষ্টিয়ায় ফের শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে ধস

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : আবারও কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধে ধস নেমেছে। ইতিমধ্যে নদী পাড়ের বাড়ি, দোকান, রাস্তাসহ পানির ওপরের ব্লক নদীগর্ভে চলে গেছে।

বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১৫০ মিটার এলাকা গড়াই নদে বিলীন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গড়াই নদের করাল গ্রাসে প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্রোতে বেড়িবাঁধ দ্রুত ভেঙে যাচ্ছে। গত দু’দিন জিও ব্যাগ দিয়ে সাময়িকভাবে ভাঙন রোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। নদী পাড়ের লোকজন বাড়ির জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে দুটি বাড়ি ও একটি দোকান নদীগর্ভে চলে গেছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি অফিসের সমন্বয়হীনতা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে বাঁধ নির্মাণের কারণে বাঁধে ধস নেমেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ব্লক বাঁধ নির্মাণের চার বছর পার না হতেই সেতুর পূর্ব পাশের বাড়ি, দোকান, রাস্তা ও ব্লক পানিতে ধসে পড়েছে।

এর আগে গত ১৫ আগস্ট ৫০ মিটার ও ২০২০ সালের ১০ অক্টোবর একই জায়গায় বাঁধের প্রায় ৩০ মিটার ব্লক গড়াই নদে বিলীন হয়। এ নিয়ে সংশ্লিষ্টদের অবহেলা ও উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর আগেই নদীর এ স্থানটি ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা কোনো প্রকার উদ্যোগ গ্রহণ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যা সমাধান না করলে নদী পাড়ের সব ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে চলে যেতে পারে। অবিলম্বে এ ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা আ. সামাদ বলেন, ভাঙনের ফলে সারারাত ঘুমাতে পারিনি। কখন যে ঘরবাড়ি বিলীন হয়ে যায় এ নদী গর্ভে এই আতঙ্কে। আমরা যারা নদী পাড়ের বাসিন্দা তাদের দুঃখের শেষ নেই, ভোগান্তিরও শেষ নেই। গত বছরেও এখানে ভাঙন ধরেছিলো। তাই এখনও ভাঙনকবলিত এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলজিইডির কুষ্টিয়ার উপসহকারী প্রকৌশলী আকমল হক বলেন, ওই জায়গা বরাবর নদীতে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংয়ের কারণে সেতু রক্ষা বাঁধে ধস নেমেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসলে এর আসল কারণ জানা যাবে। নিয়ম মেনেই বাঁধ নির্মাণ করা হয়েছিল। কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি ছিল না। বাঁধ নির্মাণের কাজ আমরা সুন্দরভাবে করেছিলাম।

পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দীন বলেন, ১০ মাস আগে একই জায়গায় বাঁধটিতে ধস নেমেছিল। আবারও ধস নেমেছে। বাঁধটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে রয়েছে। তারাই এটি দেখাশোনা করবে।

এলজিইডির উপসহকারী প্রকৌশলী আকমল হকের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংয়ের কারণে সেতু রক্ষা বাঁধে ধস নামেনি। ডাম্পিং না করে ব্লক প্লেসিং করার কারণেই এই ভাঙন দেখা দিয়েছে।

এলজিইডির কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, আবারও বাঁধে ধস নেমেছে। ভাঙন দেখতে সেখানে আমাদের প্রতিনিধিকে পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত ঢাকা অফিসকে জানাচ্ছি। দ্রুত কাজ শুরু হবে। ইতিমধ্যে জিও ব্যাগ ফেলা হয়েছে। আমরা বিষয়টি দ্রুত সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছি।

এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সেতুটি যাতে কোনো প্রকার ক্ষতির মুখে না পড়ে সে ব্যাপারটি নিশ্চিত করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি উভয়কেই নির্দেশনা দেওয়া হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাশেই হরিপুর ইউনিয়ন। এ ইউনিয়নকে শহরের সঙ্গে সংযুক্ত করতে গড়াই নদের ওপর ২০১৭ সালে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ করা হয়। সেতুটি ওই বছরের ২৪ মার্চ উদ্বোধন করা হয়। সেতুটি রক্ষার জন্য উভয় পাশে ব্লক বাঁধও তৈরি করা হয়। সেতুটি নির্মাণে প্রায় ৭৮ কোটি টাকা ব্যয় হয়। আর সেতুর উভয় পাশের ৪১০ মিটার ব্লক বাঁধ নির্মাণে ব্যয় হয় প্রায় ১০ কোটি টাকা। এর মধ্যে হরিপুর অংশে সেতুর পশ্চিম ও পূর্ব পাশে অন্তত ৩০০ মিটার বাঁধ নির্মাণ করা হয়। এলজিইডির তত্ত্বাবধানে ২০১৩ সালের ২২ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার লিমিটেড ওই সেতু ও ব্লক বাঁধ নির্মাণের কার্যাদেশ পায়। তবে নির্মাণের চার বছর পর বাঁধে ধস নেমেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728