IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধে
Home >> বিনোদন >> শিগগিরই মুক্তি পাচ্ছে ওমর মালিক-ক্যামেলিয়ার ‘শিকল’

শিগগিরই মুক্তি পাচ্ছে ওমর মালিক-ক্যামেলিয়ার ‘শিকল’

ধূমকেতু নিউজ ডেস্ক : ওমর মালিক। নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নবাগত চিত্রনায়ক। তার নতুন ছবির নাম ‘শিকল’। ভিন্ন ধাঁচের একটি কাহিনীর সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সব কাজ শেষে ‘শিকল’ ছবির প্রথম অফিসিয়াল পোস্টার উন্মোচিত হয়েছে সম্প্রতি।

এ ছবিতে ওমর মালিকের সঙ্গে জুটি বেঁধেছেন ‘নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার’খ্যাত নায়িকা ক্যামেলিয়া রাঙা। যার ফলে ঢাকাই সিনেমায় যোগ হতে যাচ্ছে আরও একটি নতুন জুটি।

ছবিটি পরিচালনা করেছেন দৃষ্টি তন্ময়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। রবীন্দ্রভারতী থেকেও উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

ছবিটি প্রসঙ্গে ওমর মালিক বলেন, ‘পুরো টিম বেশ কষ্ট করেছে ছবিটির জন্য। সবাই সেরাটা দেয়ার চেষ্টা করছে। সিনেমার এই ক্রান্তিলগ্নে কতটুকু করতে পারবো আমরা জানিনা, তবে চেষ্টা করে যাচ্ছি দর্শক উপভোগ করবেন এমন একটি সিনেমা তৈরি করতে।’

তিনি আরও বলেন, ‘গতানুগতিক ধারার বাইরের সিনেমা ‘শিকল’। এর গল্পটিও আলাদা। শুটিং শেষে ছবির পোস্টার এবার প্রকাশ হয়েছে। এটা সত্যিই আমার জন্য আনন্দের। ছবিটি খুব শিগগিরই দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন।’

এর আগে ‘মানব’ নামে সিনেমাটি মুক্তি পাবে ওমর মালিকের। জুয়েল রানা পরিচালিত এ ছবিতে তিনি কাজ করেছেন সম্প্রতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31