IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘আমার শরীরে আফগানি রক্ত‘

‘আমার শরীরে আফগানি রক্ত‘

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে তালেবানদের পুনরুত্থান নিয়ে বিতর্কিত টুইট করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

ভারতীয় নেটিজেনদের একাংশ স্বরার গ্রেফতারের দাবি জানিয়েছেন।

কিন্তু কোনো টুইট না করেই ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রী ও বিগবস প্রতিযোগী আরশি খান।

তার দোষ একটিই— তার জন্ম আফগানিস্তানে। যে কারণে ভারতীয় নেটিজেনদের অনেকে তাকে তালেবান বলে কটাক্ষ করছেন।

অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এ অভিনেত্রীর।

ভারতীয় এক টেলিভিশন সাক্ষাৎকারে অকপট জানালেন, তার জন্ম আফগানিস্তানে। কিন্তু তিনি ভারতীয় নাগরিক। মনে ও প্রাণে তিনি ভারতীয়।

ক্ষোভ উগড়ে দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমার শরীরে আফগানি রক্ত। জন্মসূত্রে আমি একজন আফগানি পাঠান।’

এর পর আক্ষেপ নিয়ে আরশি খান বলেন, ‘আগেও নাগরিকত্ব নিয়ে আমাকে ট্রল করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বার আমাকে টার্গেট করেছেন তারা। অনেকে আবার আমাকে পাকিস্তানি নাগরিক মনে করে ট্রল করেন। এই একই কারণে কাজের জায়গাতেও অনেক কথা শুনতে হয়েছে। আমি একটা কথা স্পষ্ট করে জানাতে চাই যে, আমি ভারতীয়। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্র রয়েছে।’

এর পর নিজের বংশপরিচয় পরিষ্কার করেন আরশি খান। তিনি বলেন, ‘পাকিস্তান না, আমার শরীরে আফগানি রক্ত। আমার পরিবার ইউসুফ জহির পাঠান গোষ্ঠীর। আমার দাদা আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং তিনি ভুপালে স্থায়ী হন। আমার পরিবার যখন ভারতে চলে আসে, তখন আমার বয়স ছিল মাত্র ৪ বছর। আমার শিকড় আফগানিস্তানে, তবে আমি ভারতীয় নাগরিক।’

তবে আফগানিস্তানের বেশ কিছু স্মৃতি তাকে আপ্লুত করে জানান আরশি।

তিনি জানান, আফগানিস্তানে কয়েকজন বন্ধু এবং আত্মীয় রয়েছে তার। চলমান সংকটময় পরিস্থিতিতে তাদের কথা বেশি মনে পড়ছে তার।

২০১৪ সালে তামিল ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র জগতে পা রাখেন আরশি। এর পরে বিগবস ১১-এ অংশ নেন। ২০১৪ সালের বিগবসেও অংশ নিয়েছেন তিনি। যে কারণে বলি ভাইজান সালমান খানের সঙ্গে তার দারুণ সখ্য রয়েছে। তার ক্যারিয়ারেও বিশেষ ভূমিকা রেখেছেন সালমান।

অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ভারতের রাজনীতিতেও সক্রিয় আরশি। মুম্বাই কংগ্রেস দলের সদস্য তিনি। ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন আরশি। দ্য লাস্ট এমপারোর নামে একটি বলিউড সিনেমায় কাজ করেছেন আরশি খান।

তথ্যসূত্র: স্পটবয়, হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31