IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> মৃতদেহের সঙ্গেই যৌনাচার! বিস্ফোরক দাবি আফগান নারীর

মৃতদেহের সঙ্গেই যৌনাচার! বিস্ফোরক দাবি আফগান নারীর

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানে আবারও কায়েম হয়েছে তালেবানের রাজত্ব। এই আবহে সবথেকে বেশি আতঙ্কিত দেশটির নারীরা। ইতিমধ্যেই জারি হয়েছে নানা রকম ফতোয়া। এরই মাঝে বিস্ফোরক দাবি করে বসলেন এক আফগান নারী।

মৃতদেহকেও নাকি ধর্ষণ করে তালেবান যোদ্ধারা! এমনই ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন আফগান পুলিশের ওই নারী সদস্য। তার দাবী, মৃত্যুর পরও তালেবানি সন্ত্রাসের হাত থেকে রেহাই নেই নারীদের।

মুসকান নামে ওই আফগান পুলিশের নারী সদস্য দিল্লী আসার পর এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। আফগান রাজধানী তালেবানদের দখলে আসার পর তিনি বুঝেছিলেন যে, পালিয়ে আসা ছাড়া আর কোনও উপায় নেই।

আফগানিস্তানের ওই নারী পুলিশ সদস্য জানিয়েছেন, নিজের চোখের সামনে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখেছেন তিনি। তালেবানরা কতটা নৃশংস হতে পারে, তার বর্ণনায় মুসকান জানিয়েছেন, প্রতিটি পরিবার থেকে একজন মেয়েকে তুলে নিয়ে যায় তারা। এরপর ধর্ষণ নয়তো গুলি করে হত্যা, এটাই রীতি।

তিনি আরও জানান, তালেবান গোষ্ঠীর হুমকিতে তার জীবন অনিশ্চয়তার মুখে পড়েছিল। যার ফলশ্রুতিতে তাকে চাকরি ছেড়ে, দেশ ছেড়ে পালাতে হলো। অতি সম্প্রতি দিল্লি এসে এভাবেই শেয়ার করেন নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা।

আফগান এই নারী আরও বলেন, ধর্ষণের সময় নারীটি জীবিত না মৃত- তাও দেখে না তালেবানরা। আর যে সব নারী সরকারের হয়ে কাজ করে তাদের পরিণতি হয় আরও ভয়াবহ।

এমনকি তালেবানের হাত থেকে পুরুষেরাও রেহাই পান না- উল্লেখ করে মুসকান আরও জানান, বিশেষ করে পরিবারের পুরুষেরা যদি কোনও না কোনও সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে একই পরিণতি হয় তাঁদেরও। সূত্র- জিনিউজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31