IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> কম্পিউটার স্লো হয়ে গেলে যা করবেন

কম্পিউটার স্লো হয়ে গেলে যা করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালে অফিসের পাশাপাশি শিক্ষার্থীরাও বাসায় বসে ক্লাস করছেন। তাই ল্যাপটপ ও কম্পিউটারের ব্যবহার বেড়ে গেছে। কিন্তু তাতেও সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। কাজের সময় হয় কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে অথবা স্লো হয়ে যাচ্ছে। তবে ছোট ছোট কিছু নিয়ম, যা মেনে চললেই কম্পিউটারের গতি বাড়বে। জেনে নিন এমন কিছু উপায়।

সফটওয়ার আপডেট: সব সময় উচিত প্রতিটি কম্পিউটারের সফ্টওয়্যার আপডেট রাখা। কারণ, অনেকসময় সফ্টওয়্যারের মধ্যে বেশ কিছু সমস্যা থাকে। যার কারণে কম্পিউটার স্লো হয়। সফ্টওয়্যার আপডেট করলে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ফলে কম্পিউটার স্লো হয় না।

ডেটা ব্যাকআপ: বিশ্বের যত দামি ল্যাপটপ হোক না কেন যত দিন যাবে তত স্লো হতে থাকবে। অথবা ক্রাশ করবে। এর অন্যতম প্রধান কারণ ডেটা স্টোর। কম্পিউটারে যত দিন যাবে তত ডেটা স্টোর হতে থাকবে। ফলে কম্পিউটারের তথ্য ধরে রাখার স্থান ছোটো হতে থাকবে এবং স্লো হতে থাকবে।

তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ তথ্য কোনো ক্লাউডে সঞ্চয় করে রাখতে হবে। অথবা বাহ্যিক কোনো হার্ড ড্রাইভে তা স্টোর করে রাখতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় তথ্য সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে হবে।

সঠিকভাবে কম্পিউটার বন্ধ কার: অনেকের সঠিকভাবে কম্পিউটার বন্ধ করেন না। কাজ শেষ হওয়ার পর হয় স্লাইড বন্ধ করে দেন, অথবা সরাসরি পাওয়ার বোতাম টিপে কম্পিউটার বন্ধ করে দেন। কিন্তু এতে কম্পিউটার ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কারণ, একটা কম্পিউটার অন থাকার অর্থ ব্যাক এন্ডে প্রচুর অ্যাপ্লিকেশন বা বিভিন্ন প্রোগ্রাম চালু থাকা।

আচমকা পাওয়ার বাটন অফ করে দিলে সেই প্রোগ্রামগুলো সঠিকভাবে বন্ধ হয় না। উল্টো সেগুলো ড্যামেজ হতে শুরু হয়। ফলে কম্পিউটার স্লো হয় অথবা কোনো একটি অ্যাপ স্লো হতে থাকে। তাই কাজের শেষে কম্পিউটার সঠিকভাবে বন্ধ করা দরকার। প্রয়োজনে স্লিপ মোড করা যেতে পারে। এই বিষয়ে নজর দিতে হবে।

কম্পিউটার কিংবা ল্যাপটপ গতিশীল করতে এই তিনটি সাধারণ বিষয় মনে রাখলেই চলবে। পুরোনো হলেও কম্পিউটারের গতি স্লো হবে না। নতুন কম্পিউটারের মতো দ্রুত গতিতে চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031