IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> তালেবানের ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙতে যাচ্ছে আরশি

তালেবানের ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙতে যাচ্ছে আরশি

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান পঞ্জশির ছাড়া আফগানিস্তানের সব প্রদেশই দখলে নিয়েছে । প্রাণভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানরা। আফগানিস্তানের এই অস্থিরতার জের এসে পৌঁছেছে বলিউড অভিনেত্রী ও বিগবস প্রতিযোগী আরশি খানের জীবনেরও। কারণ তালেবানের ভয়ে এক আফগান ক্রিকেটারের সাথে তার বিয়ে ভাঙতে বসেছে।

এ ব্যাপারে আরশি জানান, এক আফগান ক্রিকেটারের সঙ্গে গত বছরের অক্টোবরে পারিবারিকভাবেই বাগদান হয়েছিল তার । পরিবারের সদস্যরাই থেকেই ওই বিয়ে ঠিক করেন। ওই ক্রিকেটারের সঙ্গে বিয়ে করতে রাজিও হয়ে যান আরশি। এরপরই তাদের বাগদাদ হয়। কিন্তু তালেবান আফগানিস্তান দখল করার পর সেই সম্পর্ক ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন আরশি।

তিনি বলেন, পাত্র তার বাবার বন্ধুর ছেলে। বাবার বন্ধুর ছেলে হিসেবে ছোট থেকেই একে অপরকে চিনতেন তারা। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল তাদের মধ্যে। তবে এবার পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আর তাই আরশির ধারণা বিয়ে ভেঙে যেতেই পারে। কারণ তালেবান আফগানিস্তানে কঠোর শরিয়া আইনের পক্ষে। তাই অভিনেত্রী আরশির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সাক্ষাৎকারে ওই ক্রিকেটারের নাম জানাননি আরশি।

আরশির জন্ম আফগানিস্তানে। কিন্তু তিনি ভারতীয় নাগরিক। ২০১৪ সালে তামিল ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র জগতে পা রাখেন আরশি। এর পরে বিগবস ১১-এ অংশ নেন। ২০১৪ সালের বিগবসেও অংশ নিয়েছেন তিনি। যে কারণে বলি ভাইজান সালমান খানের সঙ্গে তার দারুণ সখ্যতা রয়েছে। তার ক্যারিয়ারেও বিশেষ ভূমিকা রেখেছেন সালমান।

অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ভারতের রাজনীতিতেও সক্রিয় আরশি। মুম্বাই কংগ্রেস দলের সদস্য তিনি। ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন আরশি। একটি বলিউড সিনেমায় কাজ করেছেন আরশি খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31