ধূমকেতু নিউজ ডেস্ক : রাজবাড়ীর কালুখালীতে রাস্তার পাশে ব্রিজের পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নীলফামারীর সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরী ছেলে সুজিত চৌধুরী (৩০) ও ফুলচাঁন রায়ের ছেলে বিমল রায় (৩১)।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মোটর সাইকেলটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলো। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের জানানো হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news