IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে চায় সরকার’

‘চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে চায় সরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকার চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতঙ্কের মধ্যে রেখে চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আর এই উদ্দেশ্য পূরণে তারা দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। ’

মঙ্গলবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, নতুন নতুন মামলা করা হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মিথ্যা ও রাজনৈতিক হীনউদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন-নিপীড়নের ঘৃণ্য পন্থা অবলম্বনের লক্ষ্যই হচ্ছে দেশকে বিরোধী দলশূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা। এটি নিঃসন্দেহে দেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মানসিক ও রাজনৈতিকভাবে পর্যুদস্ত করার জন্য সরকারের ধারাবাহিক কূটকৌশল।

‘সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই মঙ্গলবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি তাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31