IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মা-ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি, সিআইডির তিন সদস্য গ্রেপ্তার

মা-ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি, সিআইডির তিন সদস্য গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় সিআইডি পুলিশের তিনজনসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রংপুর সিআইডির একজন এএসপিসহ তিন সদস্য রয়েছে।

আটককৃতরা হলেন- রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ফারুক ও একজন মাইক্রোবাস চালক। চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার চারজনকে গ্রেপ্তারের সংবাদ নিশ্চিত করেছেন।

অপহরণের শিকার জহুরা বেগম (৫০) ও তার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দাইল গ্রামের বাসিন্দা। জহুরা বেগম ওই গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।

বুধবার সকাল থেকেই গ্রেপ্তারকৃতদের দিনাজপুর জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। অপহৃত জাহাঙ্গীরকে জেলা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

সূত্র জানায়, গত সোমবার (২২ আগস্ট) আনুমানিক সাড়ে ৯টার দিকে চিরিরবন্দরের নান্দাইল গ্রামের লুৎফর রহমানের বাসায় রংপুর বিভাগীয় সিআইডি পুলিশ পরিচয়ে ঢোকে আতককৃতরা। পরে তারা ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ অর্থ ও মোটরসাইকেলসহ লুৎফর রহমানের স্ত্রী জহুরা ও তার ছেলে জাহাঙ্গীর আলমকে অপহরণ করে।

মঙ্গলবার সকালে অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে পরিবারের নিকট ৫০ লক্ষ টাকা দাবি করে। এ বিষয়টি পরিবারের অন্য সদস্যরা চিরিরবন্দর থানা পুলিশ, দিনাজপুর র‍্যাব অফিসসহ বিভিন্ন দপ্তরে জানায়। এরপর চিরিরবন্দর থানা পুলিশ যে মোবাইল নাম্বার দিয়ে মুক্তিপণ দাবি করে সেই মোবাইল নাম্বারটি ট্র্যাকিং করে এবং অপহরণকারীদের সাথে মোবাইলে কথাবার্তা বলে।

মোবাইল নাম্বারটি ট্র্যাকিং করে পুলিশ জানতে পারে দিনাজপুর সদর উপজেলার দশমাইল নামক জায়গায় অবস্থান করছে তারা। পরে চিরিরবন্দর থানা পুলিশ দশমাইল যায়। সেখানে মাইক্রোবাস থেকে অপহৃত মা এবং ছেলেসহ অপহরণকারী ৪ সদস্যকে আটক করে। পরে গ্রেপ্তারকৃতদের দিনাজপুর জেলা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়।

রংপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, তিনি শুনেছেন দিনাজপুরে সিআইডির তিন সদস্য আটক হয়েছে।

তিনি বলেন, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান-উল ফারুক ছুটিতে ছিলেন এবং এএসপি সারোয়ার কবীর ডিউটিতে ছিলেন। তবে এএসপি সারোয়ার কবীর কাউকে না জানিয়েই দিনাজপুরে গেছেন। তারা যদি দিনাজপুরে গিয়ে অপহরণ বা কোনো বেআইনি কাজ করে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সিআইডি’র এএসপি, পুলিশের উপ-পরিদর্শক ও কন্সটেবল আটকের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক মামলা দায়ের করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31