IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রহনপুর-কানসাট সড়কের বিভিন্নস্থানে গর্ত, চলাচলে প্রতিবন্ধকতা

রহনপুর-কানসাট সড়কের বিভিন্নস্থানে গর্ত, চলাচলে প্রতিবন্ধকতা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরের সাথে শিবগঞ্জ উপজেলার কানসাট যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সড়কটির চৌডালা ইউনিয়নের মাদ্রাসা মোড়ে ব্যাপক গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চৌডালা ইউনিয়নের আসতার রহমান সেতু পার হয়ে চৌডালা কলেজ ও মাদ্রাসার মধ্যবর্তীস্থানে ব্যাপক খন্দকের সৃষ্টি হওয়ায় ছোট ছোট যানবাহন ও মানুষ চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে। বর্ষার মৌসুম হওয়ায় গর্ত গুলিতে পানি জমে রয়েছে। রাস্তায় বড় বড় যানবাহন চলাচলের কারণে পানি ও ধুলোবালি মিশিয়ে কাদার সৃষ্টি হয়েছে। ফলে চলাচলসহ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম বলেন. আসলেই সড়কটি চলাচলের উপযোগী নয়। বর্তমানে মানুষ চলাচল ও যানবাহন চলাচলের জন্য আমরা ভরাট দিয়ে সড়কটিকে সমান্তরাল করার চেষ্টা করছি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা সরেজমিন পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন।

সড়ক ও জনপথ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রুবেল উদ্দিন জানান, সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির তালিকা প্রস্তুত করেছে। যেহেতু বর্ষার মৌসুম তাই মেরামতকাজ একটু বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত পর্যায়ক্রমে এই জেলার সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও সংস্কার করা হবে।

উল্লেখ্য, এই সড়কটি কেজিপিএস (কানসাট-গোমস্তাপুর-পোরশা-সাপাহার) সড়ক নামে পরিচিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31