ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জনসহ মোট ৬ জন মারা গেছেন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ১৩৩ জন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি বলেন, গত একদিনে বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ৩৭ জন। এ পর্যন্ত এই জেলায় ১৭ হাজার ৬৭৭ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৮ জন। একদিনে একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ২১৫ জন।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৪ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৭২ জন।
ভোলায় নতুন ৩৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ২৯৭ জন। ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৭৮ জন।
পিরোজপুরে নতুন ৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৬১৩ জন।
বরগুনায় নতুন ১২ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৫ জন।
ঝালকাঠিতে নতুন ১২ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।


