IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> গৃহবন্দি হামিদ কারজাই ও আবদুল্লাহ

গৃহবন্দি হামিদ কারজাই ও আবদুল্লাহ

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান যোদ্ধারা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও জ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহকে গৃহবন্দি করে রেখেছেন বলে খবর পাওয়া গেছে।

তাদের বাইরে যাওয়ার অনুমতি নেই। তবে তারা শুধু নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন।

স্থানীয় বার্তা সংস্থা খামা প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে খবরে বলা হয়, বর্তমান আবদুল্লাহর বাড়িতে রয়েছেন হামিদ কারজাই।

তালেবানরা এবার আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর বিজয় উদযাপন করেনি। বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলিত সরকার গঠনের লক্ষ্যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।

নারী স্বাধীনতাসহ কৌশলগত বিভিন্ন বিষয়ে মডারেট ফেস নিয়ে আবির্ভূত হয়েছে। যদিও তারা বলছে, শরিয়া কাঠামোর বাইরে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তারা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে।

বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, জ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ ও ধর্মীয় নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সমন্বয়ে গঠিত ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশন’-এর সঙ্গে আলোচনা মূলত বহির্বিশ্বে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে তালেবানের প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর হামিদ কারজাই, আবদুল্লাহ আবদুল্লাহ ও সাবেক প্রধানমন্ত্রী গুলবুদিন হেকমেতিয়ার তালেবান নেতৃত্ব ও উপজাতীয় প্রবীণদের সঙ্গে ঘন ঘন বৈঠক করে যাচ্ছেন।

দেশটির চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ভবিষ্যতে সরকার গঠনে তালেবানদের পরিকল্পনা অনুসারে তারা ১২ সদস্যের গ্র্যান্ড কাউন্সিল তৈরি করেছেন।

নতুন সরকারে এই তিন রাজনীতিক থাকবেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়।

তালেবানরা এখনও নতুন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সবাইকে নিয়ে সরকারের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বারবার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31