IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগান থেকে পাঁচ দেশের সেনা প্রত্যাহার

আফগান থেকে পাঁচ দেশের সেনা প্রত্যাহার

ধূমকেতু নিউজ ডেস্ক : ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের পাশাপাশি হুমকির মুখে থাকা সামরিকবাহিনীকে সহায়তাকারী আফগানদেরও দেশটি থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

ঠিক ওই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে ৫টি দেশ তাদের সব সেনা ও নাগরিকদের সরিয়ে নিয়েছে। দেশগুলো হলো- সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্পেন। খবর এএফপির।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী এন লিনডের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার তাদের নাগরিকদের কাবুল থেকে সরিয়ে আনার অভিযান শেষ করেছে। তালেবান ক্ষমতা নেওয়ার পর ১১ শতাধিক নাগরিককে তারা আফগানিস্তান থেকে ফেরত নিয়ে এসেছে।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী এন লিনড বলেন, সরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে দূতাবাস কর্মচারী ও তাদের পরিবার, স্থানীয় গার্ড ও তাদের পরিবার রয়েছেন। একই সঙ্গে সুইডিশ সশস্ত্রবাহিনী ও ৫০০ সুইডিশ নাগরিক রয়েছেন। এছাড়াও নারী অধিকারকর্মী, সাংবাদিক ও ইউরোপীয়ান ইউনিয়নের কর্মচারীদের নিরাপদে সরিয়ে নিয়েছে সুইডেন।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে সুইডিশ নাগরিক ও স্থানীয় কর্মচারীদের ছাড়া কাউকে আনা সম্ভব হয়নি।

এদিকে শুক্রবার সুইডেনের প্রতিবেশী দেশ নরওয়ে জানিয়েছে, বৃহস্পতিবার তাদের নাগরিকদের প্রত্যাহার করে দেশে আনা হয়েছে। শুক্রবার ১২৮জনকে নিয়ে তাদের বিমান অসলোতে অবতরণ করে। তারা আকাশপথে ১ হাজার ৯৮জনকে দেশে ফিরিয়ে এনেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কাবুল থেকে যাত্রীদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছায় নিউজিল্যান্ডের একটি ফ্লাইট। আফগানিস্তান ছেড়েছেন দেশটির সব সেনাসদস্য। এই মুহূর্তে কাবুল বিমানবন্দরে নিউজিল্যান্ডের আর কোনো নাগরিক অবস্থান করছেন না। তবে কাবুল শহরে কয়েকজন এখনও রয়ে গেছেন। তারা নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তবে আফগানিস্তানে আর কোনো উড়োজাহাজ পাঠানো হবে না বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম সমাপ্তির কথা ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটনও।

শুক্রবার তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার সেনাসদস্যরা কাবুল থেকে ৪ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। সফলভাবে এ অভিযান শেষ করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে শুক্রবার সকালে কাবুল থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে স্পেনের দুটি ফ্লাইট। আফগানিস্তান ত্যাগ করা স্পেনের শেষ দুটি ফ্লাইটে সেনাসদস্যসহ স্পেনের ৮১ নাগরিক ছিলেন। পাশাপাশি পর্তুগালের ৪ সেনা ও ৮৫ আফগানও ছিলেন বলে জানানো হয়েছে সরকারি ওই বিবৃতিতে। এ নিয়ে ১ হাজার ৯০০ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে নিল দেশটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31