IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে সড়কে যেন মিনি পুকুর

আত্রাইয়ে সড়কে যেন মিনি পুকুর

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : এ যেন সড়কের মধ্যে মিনি পুকুর। সামান্য বৃষ্টি হলেই এখানে জমে যায় হাটু পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের একেবারে নিকটেই দীর্ঘদিন থেকে সড়কের এ বেহাল দশা হয়ে থাকলেও যেন দেখার কেউ নেই।

আত্রাই-সিংড়া পাকা সড়কের সাহেবগঞ্জ নামক স্থানে পানি নিস্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা না থাকায় সড়কের এ স্থানটি মিনি পুকুরে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি ও ড্রেনের বাসা বাড়ির পানিতে একাকার হয়ে যায় এ স্থানটি। অল্পতেই পানি দুর্গন্ধ হয়ে যায়। ফলে পথচারী ও যানবাহন চালকরা দীর্ঘদিন থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশু পথচারীরা পরেন চরম বিপাকে। আত্রাই-সিংড়া সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। আত্রাই হতে সিংড়া হয়ে বগুড়া ও নাটোরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত সিএনজি, ভটভটি, অটোরিক্সা, ছোট বড় অনেক কার্গো, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকারের শত শত যানবাহন চলাচল করে। এ ছাড়াও উপজেলার পাঁচুপুর ও বিশা ইউনিয়নের সড়ক সংলগ্ন প্রায় অর্ধশত গ্রামের লোকজনের যোগাযোগের একমাত্র নির্ভর এ সড়ক।

এ সড়কে অটোগাড়ি চালক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে এ সড়কের এ স্থানটির বেহাল অবস্থা হয়ে থাকলেও এর কোন সংস্কার না করায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে গাড়ি পারাপার করতে হয়।

পথচারী সাহেবগঞ্জ গ্রামের তাজরিন নামের এক মহিলা বলেন, বৃষ্টি হলেই এ জায়গাতে পানি জমে যায়। মেয়ে মানুষ হিসেবে আমরা এখানে পারাপার হতে খুবই বিড়ম্বনার শিকার হই। অনেক সময় আমাদের পরিধেয় বস্ত্র নোংড়া পানিতে নষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, সেখানে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সাহেবগঞ্জ মরহুম গোলামের বাড়ি হতে পাথাইলঝাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে নদী পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা করলে এলাকাবাসীর এ দুর্ভোগ লাঘব হবে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং বলেন, এখানে যাতে পানি জমে না থাকে এর জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে আর দুর্ভোগ থাকবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31