IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় রেলওয়ে জলাশয়ে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ

কুষ্টিয়ায় রেলওয়ে জলাশয়ে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত এক ব্যক্তি (পুরুষ) এর ভাসমান বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ আগষ্ট) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালীর লাহিনীপাড়া খালেক ব্রিকসের উত্তর পাশের রেলওয়ে জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ধারনা করছেন, কে বা কাহার হত্যা করে পুকুরের কোনে কলমিলতা ও কচুরিপানা দিয়ে বেশকিছু দিন আগে ঢেকে রেখে গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া খালেক ব্রিকসের উত্তর পাশে অবস্থিত ইজারাকৃত রেলওয়ে জলাশয় পরিস্কার করছিল জেলেরা। এসময় জলাশয়ের দক্ষিণকোনে সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে খবর দেয়।

এরপর আলাউদ্দিন কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।

আরও জানা গেছে, অজ্ঞাত ব্যক্তির পড়নে কালো রঙের টাউজার ও টি শার্ট আছে এবং পুকুরের পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে। দুচোখ গামছা দিয়ে বাঁধা। এছাড়াও ডান পকেট থেকে একটি সিমকার্ডসহ একটি স্যামফোনী বার্টুন ফোন ও বাম পকেট থেকে একটি খয়েরী রঙের টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ।

এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে রেলওয়ে জলাশয় থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটির নাম পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরো বলেন, কে বা কাহারা হত্যা করে জলাশয়ে কচুরিপানা ও কলমিলতা দিয়ে ঢেকে রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত ব্যক্তির পড়নে কালো রঙের টাউজার ও টি শার্ট ছিল এবং পুকুরের পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে। দুচোখ গামছা দিয়ে বাঁধা। এছাড়াও ডান পকেট থেকে একটি সিমকার্ডসহ একটি স্যামফোনী বার্টুন ফোন ও বাম পকেট থেকে একটি খয়েরী রঙের টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31