IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> প্রেমে বাধা দেওয়ায় নৌকার মাঝিকে হত্যা

প্রেমে বাধা দেওয়ায় নৌকার মাঝিকে হত্যা

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : প্রেমে বাধা দেওয়ার আরজু (২৭) নামের এক নৌকার মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় বাইজিদ বোস্তামীকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গুরুদাসপুর থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার গুরুদাসপুর উপজেলার বিলশা বিল থেকে সকাল ৯টার দিকে পুলিশ আরজু মাঝির ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত বাইজিদকে গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বাইজিদ। তার অপর দুই বন্ধু পলাতক রয়েছে।

নিহত আরজু মাঝি সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে। আরজু মাঝির প্রতিবেশি এক স্কুলছাত্রীর সঙ্গে বাইজিদের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে বাইজিদ ওই গ্রামে ঘন ঘন যাতায়াত শুরু করে।

সম্প্রতি মেয়ে ঘটিত ওই বিষয় নিয়ে আনন্দনগর গ্রামে বাইজিদ ও তার তিন বন্ধুর সঙ্গে আরজু মাঝির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তাকে হত্যাকারী গ্রেপ্তারকৃত বাইজিদ গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামের নাছির বোস্তামীর ছেলে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাইজিদ জানায়, মূলত প্রেমে বাধা দিয়ে তাদের লাঞ্চিত করার প্রতিশোধ হিসেবেই আরজু মাঝিকে তিন বন্ধু মিলে কুপিয়ে হত্যা করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলনবিল ভ্রমণের জন্য কৌশলে ৭শ টাকায় আরজু মাঝির নৌকা ভাড়া নেয় অভিযুক্ত বাইজিদ ও তার বন্ধুরা। সন্ধার পর আরজু মাঝি তার নৌকায় বাইজিদদের নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন।

ঘটনার রাতে নৌকাটি গুরুদাসপুর উপজেলার হরদমা বিলে পৌঁছালে নৌকা থামিয়ে বাইজিদ ও তার বন্ধুরা মিলে গাঁজা সেবন করে। একপর্যায়ে বাইজিদের দুই বন্ধুর একজন আরজু মাঝির পা ও গলা ধরে রশি দিয়ে নৌকার সঙ্গে বেঁধে ফেলে।

এসময় বাইজিদ ওই মাঝিকে প্রেমে বাধা দেওয়ার কথা বলে প্রতিশোধ হিসেবে খুন করে। এসময় আরজু মাফ চেয়ে বাঁচার আকুতি জানান। তাতেও মন গলেনি অভিযুক্তদের। এসময় ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা আসতে দেরি হওয়ায় বাইজিদের একবন্ধু চাইনিজ কুড়াল দিয়ে আরজু মাঝির মাথার পিছনে উপর্যপুরি কোপাতে থাকে। এতে আরজু নিস্তেজ হয়ে পড়লে বাঁধন খুলে বিলের পানিতে ফেলে দেওয়া হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত আরজু মাঝির হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাইজিদকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31