IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাংলাদেশিদের জন্য দরজা খুললো ইতালি

বাংলাদেশিদের জন্য দরজা খুললো ইতালি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশিদের জন্য ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (৩০ আগস্ট) দেশটির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, মঙ্গলবার গভীর রাত থেকে ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা অনেকটাই ওঠে যাবে।

পোস্টে আরও বলা হয়, ‘২৮ আগস্ট, ২০২১ তারিখে ইতালিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সে। যা ইতালির সময় ৩১ আগস্ট ২০২১ (মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে) কার্যকর হবে।’

ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মেনে ভ্রমণ করতে হবে। এর মধ্যে অন্যতম ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পূরণ করতে হবে। ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পাওয়া যাবে এই লিংকে https://app.euplf.eu

এছাড়াও ইতালিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনার পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইতালি বিমানবন্দরে পৌঁছানোর পর আবার করোনা পরীক্ষা করাতে হবে।

এছাড়া ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরমের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১০ দিন কোয়ারেন্টাইনের পর আবার করোনা পরীক্ষা করাতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কা ইতালিতে প্রবেশের অনুমতি পেয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31