IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফার্নিচার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

ফার্নিচার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রূপসী কর্ণগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল স্ট্রাকচার লিমিটেড নামক ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সংবাদ লেখা পর্যন্ত (রাত ৯টা) ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনতলা বিশিষ্ট ভবনটির পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়েছে।

 

শের আলী নামে কারখানার এক নিরাপত্তা কর্মী জানান, তিনতলা বিশিষ্ট এই ভবনটির নিচতলায় স্টিল ও কাঠের ফার্নিচার তৈরি হয়। উপর তলাটি গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। সেখানেই আগুন ছড়িয়েছে বেশি। পুরো ভবনে প্রায় ১২ থেকে ১৫ জন শ্রমিক  কাজ করে বলে জানান তিনি।

 

আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার, পূর্বাচল ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

 

তিনি বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে চারটি স্টেশনের ১৫টি ইউনিটকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাকিগুলো রাস্তায় রয়েছে। ভবনটির তৃতীয় তলায় আগুনের মাত্রা বেশি। কারখানা ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে কারখানার ভেতরে কেউ আছে বলে জানা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31