ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নেত্রকোনা জেলার বাসিন্দা দুজন এবং শেরপুরের একজন।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ওয়ার্ডে ১৪৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ১০ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১২ জন হাসপাতাল ছেড়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয় ১১৭ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২১২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৪৮ জন।


