IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> সংসদ মুলতবি ঘোষণা

সংসদ মুলতবি ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব আনা হয়েছে এবং সংসদ মুলতবি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোকপ্রস্তাব পাঠ করে শোনান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক তাকে নিয়ে সংসদে আলোচনা করেন।

স্পিকার বলেন, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো, হাসিবুর রহমান স্বপন ভোররাতে (২ সেপ্টেম্বর) তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর ৩ মাস ১৫ দিন।

তিনি বলেন, হাসিবুর রহমান স্বপন ১৯৫৪ সালের ১৬ মে সিরাজগঞ্জ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আতাউর রহমান ও মাতার নাম হালিমা খাতুন। তিনি ১৯৯৬ সালের সপ্তম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম জাতীয় সংসদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। একাদশ জাতীয় সংসদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন।

তিনি আরও বলেন, তিনি রূপপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি শাহজাদপুর মোটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি শাহজাদপুর রিকশা ও তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, ইব্রাহিম মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহজাদপুর খানা কমান্ড, সিরাজগঞ্জের সদস্য ছিলেন।

স্পিকার এমপিদের উদ্দেশ্যে বলেন, মরহুম হাসিবুর রহমান স্বপনের জীবন-বৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোকপ্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। আমি এখন শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এরপর শোকপ্রস্তাবের আলোচনার পর সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এমপিদের নিজ নিজ আসনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা শেষে তার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

সংসদের বৈঠক পরে সংসদের রীতি অনুযায়ী মুলতবি রাখা হয়। সংসদের চলতি কোনো এমপি মারা গেলে সংসদ মুলতবি করার রেওয়াজ রয়েছে। আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31