IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন জেলে

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন জেলে

ধূমকেতু নিউজ ডেস্ক : সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়েন এক জেলে। তবে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন সুদর্শন সর্দার নামের ওই জেলে।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সজনেখালী রেঞ্জের ঝিলার ৫ নম্বর জঙ্গল লাগোয়া হরিখালী খাঁড়িতে এ ঘটনা ঘটে।

ভারতের বন দপ্তর ও স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, গত সোমবার গোসাবার ৭ নম্বর সোনাগাঁও গ্রাম থেকে সুদর্শনসহ পাঁচজন জেলের একটি দল মাছ-কাঁকড়া ধরতে রওনা দেয়।

ঝিলা জঙ্গল লাগোয়া গোমর নদীর একটি খাঁড়িতে নৌকায় সুদর্শনের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। এ সময় সুদর্শনসহ তার সঙ্গীরা বৈঠা, বাঁশ, লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করে জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন। মিনিট চারেক ধরে চলে বাঘে-মানুষে লড়াই।

বহু আঘাতেও সুদর্শনকে ছাড়ছিল না বাঘটি। সেই সময় কাঁকড়া ধরার শিক দিয়ে আঘাত করা হয় বাঘটিকে। তাতেই সুদর্শনকে ছেড়ে খাঁড়িতে লাফ দিয়ে জঙ্গলে চলে যায় বাঘটি।

সুদর্শনকে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্মকর্তা সৌমেন মণ্ডল বলেন, এই দলটির মাছ ধরার বৈধ অনুমতিপত্র ছিল। তবে বেশি মাছ-কাঁকড়ার লোভে জেলেরা জঙ্গল, খাঁড়ির গভীরে ঢোকায় বিপদ বাড়ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31