IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ‘চেন্নাইয়ের ব্যাটসম্যানরা এটাকে সরকারি চাকরি বানিয়ে ফেলেছে’

‘চেন্নাইয়ের ব্যাটসম্যানরা এটাকে সরকারি চাকরি বানিয়ে ফেলেছে’


ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল, তিনবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার নিজেদের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারছে না চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরে প্লে-অফের পথ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল।

সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরেছে। ১৬৮ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি ব্যাটসম্যানদের অমার্জনীয় ভুলের কারণে। ধীরগতির ব্যাটিংকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা।

খেলোয়াড়ি জীবনে মারকুটে ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ বীরেন্দ্রর শেবাগ চেন্নাই ব্যাটসম্যানদের এমন কাণ্ড-কারখানা দেখে রাগ আর ধরে রাখতে পারছেন না। রীতিমত ধুয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদর যাদবদের।

‘ক্রিকবাজ’কে দেয়া এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘(চেন্নাইয়ের) এটা তাড়া করতে পারা উচিত ছিল। কিন্তু কেদর যাদব আর রবীন্দ্র জাদেজা যেভাবে ডট বল খেললেন, তাতে দলের উপকার হওয়ার কথা না। আমার মনে হয়, চেন্নাই সুপার কিংসের কয়েকজন ব্যাটসম্যান সিএসকে ফ্র্যাঞ্চাইজিকে সরকারি চাকরি মনে করে। আপনি পারফর্ম করেন আর না করেন, তারা জানে বেতন ঠিকই পেয়ে যাবে।’

চেন্নাইয়ের রান তাড়ায় সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন কেদর যাদব। তিনি যখন ক্রিজে আসেন ২১ বলে ৩৯ রান দরকার ছিল দলের। এমন পরিস্থিতিতে ১২ বলে মাত্র ৭ রান করে কেদর।

ঠোঁটকাটা স্বভাবের শেবাগ ব্যঙ্গ করে বললেন, কেদর যাদব যেমন খেলেছেন তাতে তাকেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেয়া দরকার ছিল। চেন্নাইয়ের এই ব্যাটসম্যানকে দলের ‘অকাজের অলঙ্কার’ আখ্যা দিয়েছেন ভারতের সাবেক ওপেনার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31