IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> বৈষম্য হ্রাসে বৈশ্বিক তালিকায় এগোল বাংলাদেশ

বৈষম্য হ্রাসে বৈশ্বিক তালিকায় এগোল বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারীকালে বৈষম্য দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বৈশ্বিক তালিকায় ১৫৮টি দেশের মধ্যে বাংলাদেশ ১১৩তম স্থানে অবস্থান করছে। যা ২০১৮ সালের তালিকায় ১৫৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮তম।

বৃহস্পতিবার ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম এবং ডেভেলপমেন্ট ফাইনান্স ইন্টারন্যাশনাল যৌথভাবে কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকোয়ালিটি ইনডেক্স (সিআরআই) ২০২০ তালিকাটি প্রকাশ করে।

প্রকাশিত এই তালিকায় মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের চেয়েও পিছিয়ে আছে বাংলাদেশ। তবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তান এবং ভুটান। করোনাকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অন্য দেশের তুলনায় ভালো থাকলেও কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকোয়ালিটি ইনডেক্সে (সিআরআই) অনেক নাজুক অবস্থান।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক সূচকগুলোতে উন্নতির জন্য বাংলাদেশ কিছু পদক্ষেপ নিলেও বৈষম্য নিরসনের বিরুদ্ধে নীতিমালা প্রণয়নে কোনো পদক্ষেপ নেয়নি।

তবে প্রতিবেদনে করোনা মোকাবেলায় চিকিৎসকদের উৎসাহিত করতে যে ১১ মিলিয়ন ডলারের বোনাস পেমেন্টে ব্যয় করা হয়েছে, তার প্রশংসা করা হয়েছে।

এদিকে সিআরআই প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। তারপরে ডেনমার্ক ও জার্মানি। আর সবার শেষে অবস্থান দক্ষিণ সুদানের। দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের অবস্থান ৭২তম, শ্রীলঙ্কা ৯৪, আফগানিস্তান ১০২, নেপাল ১১২, পাকিস্তান ১২৮, ভারত ১২৯ ও ভুটানের অবস্থান ১৪৬তম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31