IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> কৃষি >> দুর্গাপুরে আখ চাষে ভাগ্য পরিবর্তন কৃষকদের

দুর্গাপুরে আখ চাষে ভাগ্য পরিবর্তন কৃষকদের

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে আখ চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন এই অঞ্চলের আখ চাষিরা। বর্তমানে দুর্গাপুর উপজেলার চাষিদের কাছে আখচাষ এখন অর্থকারী ফসল হিসেবে দাঁড়িয়েছে।

এই উপজেলায় এক সময় আখ চাষের তেমন কোন আগ্রহ ছিলোনা না কৃষকদের।

তবে বিগত ৫/৬ বছর ধরে চিবিয়ে বা রস করে খাওয়া আখ চাষ করতে দেখা গেছে চাষিদের।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় এই মৌসুমে ১৭ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির আখ চাষ হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় আখের চাষ অধিক পরিমাণে লাভজনক হওয়ায় গত চার বছর ধরে দুর্গাপুর উপজেলাজুড়ে দিন দিন আখের চাষ বেড়েই চলেছে। বর্তমানে দুর্গাপুর উপজেলার বাজার গুলোতে দেখা গেছে ব্যাপক হারে আখ বিক্রি। এই আখ হস্ত ও ইঞ্জিলচালিত মাড়াইকলে আখের রস ব্যাপক বিক্রি হচ্ছে। এর পাশাপাশি চিবিয়ে খাওয়া থেকেও পিছিয়ে নেই আখ প্রিয় মানুষ। উপজেলার বিভিন্ন বাজারে প্রতিটি আখ বিক্রি হচ্ছে ১০ থেকে ৩৫ টাকায়।

দুর্গাপুর উপজেলার বহরমপুর গ্রামের আখ চাষি জনিত আলীর সাথে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে সার, বীজতলা তৈরি, রোপন, পরিচর্যা থেকে শুরু করে আখ কাটা পর্যন্ত খরচ হয় প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। আর এক বিঘা জমি থেকে উৎপাদিত আখ বিক্রি করে পাওয়া যায় প্রায় ১ লক্ষ টাকার ওপরে।

আখচাষী জনিত আলী পার্শ্বের উপজেলার আখচাষীদের চাষ পরামর্শে উদ্বুদ্ধ হয়ে আখচাষ শুরু করি। এরপর উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসের পরামর্শ নিয়ে তার নিজস্ব কিছু জমি ও লিজকৃত প্রায় ৩ বিঘা জমিতে আখ চাষ করেছেন। তিনি সরকরি সহায়তা পেলে আরো বেশি জমিতে আখ চাষ করতে পারবেন বলে জানান তিনি।

দুর্গাপুর উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সবুজ আলী বলেন, চিনি ও গুড় উৎপাদনে ব্যবহৃত আখ থেকে চিবিয়ে খাওয়া আখ অনেক নরম, রসালো ও অধিক চিনিযুক্ত। আমাদের দেশে ১৬টি জাতের চিবিয়ে খাওয়া আখের জাত রয়েছে। এর মধ্যে গ্যান্ডারি, বাবুলাল, ঈশ্বরদি ১৮, আচা ফাম, সিও-২০৮, অসৃত, কাজলা, মিশ্রিমালা, ও সিও-৫২৭ জাতগুলো অন্যতম। তবে এই উপজেলায় গ্যান্ডারি, বাবুলাল, ঈশ্বরদি ১৮ জাতের আখ চাষ করতে দেখা গেছে।

কৃষি কর্মকর্তা আরো বলেন, আখ চাষ লাভজনক ফসল হওয়ায় চাষিরা দিন দিন আখ চাষে আগ্রহ প্রকাশ করেছে। তবে আখ চাষের পাশাপাশি চাষিরা সাথী ফসল হিসেবে মুগ, মশুর বা সবজী চাষ করলে আরো বেশি লাভবান হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930