IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> কিয়ারার মতো মেদহীন শরীর পাবেন ৩ ব্যায়ামেই!

কিয়ারার মতো মেদহীন শরীর পাবেন ৩ ব্যায়ামেই!

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির ভক্তসংখ্যা নেহাত কম নয়। অভিনয়ের পারদর্শিতা, আকর্ষণীয় মেদহীন শরীর ও সুন্দর মুখশ্রী দিয়ে ভক্তকূলের মন জয় করেছেন এই নায়িকা। তার ভুক্তকূলের অনেকের মনেই প্রশ্ন মেদহীন শরীর পেতে কিয়ারা কী করেন?

জানলে অবাক হবেন, এই অভিনেত্রী নিজের শরীরের প্রতি বাড়তি যত্ন নিয়ে থাকেন। শরীরচর্চায় একদিনও ফাঁকি দেন না। এছাড়াও পুষ্টিকর খাবার খেয়ে থাকেন নায়িকা। বিশেষ করে কিয়ারার ছিপছিপে কোমরের রহস্য লুকিয়ে আছে ৩ ব্যায়ামে।

মাঝেমধ্যেই কিয়ারা তার শরীরচর্চার ছবি বা ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন। তার কাছ থেকেই আপনারা অনুপ্রেরণা নিতে পারেন। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী ওজন কমাতে কোন কোন ব্যায়ামগুলো করে জানেন?

টো টাচ

এই ব্যায়ামটি করার সময় আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। খেয়াল রাখবেন, পা যেন বেশি ফাঁকা না থাকে। এরপর আপনার হাত পায়ের আঙ্গুল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কয়েক সেকেন্ড এভাবেই থাকুন। এ সময় গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ুন।

অবলিগ ক্রাঞ্চ

এই ব্যায়ামটি করতে প্রথমে ইয়োগা ম্যাটের উপরে শুয়ে পড়ুন। পা ভাঁজ করা অবস্থায় রাখুন। এবার দুই হাত দিয়ে একবার বাম পাশে সামান্য মা উঁচু করুন এরপর ডান পাশে একইভাবে করুন। এতে পেটের মেদ দ্রুত কমতে শুরু করবে। ধীরে ধীরে সময় বাড়ান।

প্লাঙ্ক

মেদ কমাতে এই ব্যায়ামটি দুর্দান্ত কার্যকরী। প্লাঙ্ক করা খুবই সহজ। তবে প্রথমদিকে একটু কষ্ট হতে পারে। তবে নিয়মিত করলে ধীরে ধীরে বেশি সময় ধরে প্লাঙ্ক করতে পারবেন।

এজন্য প্রথমে ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। আপনার হাত দুটি কাঁধ বরাবর রাখুন। এবার শরীরকে ধীরে ধীরে উপরে তুলুন হাতে ভর দিয়ে। অন্যদিকে পায়ের ভর থাকবে আপনার বুড়ো আঙুলের উপর।

হাত পুরো সোজা রাখুন। হাঁটু ও পেট যতটা সম্ভব মাটি থেকে তুলে ধরুন। এসময় পেট ভেতর দিকে টেনে ধরবেন। হাত, পা, কোমর ও নিতম্বের মেদ কমবে এই একটি ব্যায়ামেই।

সূত্র: জুম টিভি এন্টারটেইনমেন্ট

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ