IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার নির্দেশ

বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শুরু হবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে এখন নতুন করে শর্ত দিচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। সেজন্য গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।

তিনি বলেন, এখন পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে কুইক, ইনস্ট্যান্টলি করোনা পরীক্ষা করতে পারবেন। আমরা বলি ৪৮ ঘণ্টা আগে টেস্ট লাগবে। আমাদের লোকেরা যে দেশে আছে, তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দেয়।

বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। যত কুইকলি পারে দুই-তিনদিন/সাতদিন, কুইক টাইমে না হলে তো আপনি ওই দেশে যেতে পারছেন না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে তিনটি বিমান বন্দর থেকে। প্রাইমারিলি ঢাকা বিমানবন্দরে হবে কিন্তু আলোচনার মধ্যে তিনটি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর) এয়ারপোর্টই আছে।

কত সময়েরে মধ্যে রিপোর্ট পাওয়া যাবে- এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা কথা বলে দেখেছি ৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।’

পিসিআর টেস্টে এতে চার ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। বিদেশ যেতে হলে যাত্রীদের এ পরীক্ষার নেগেটিভ ফল থাকতে হয়। বিমানবন্দরে পিসিআর পরীক্ষার ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিষয়টি বিবেচনা করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31