IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বিলের পানিতে শত শত বিঘা জমির ধান নিমজ্জিত

গোমস্তাপুরে বিলের পানিতে শত শত বিঘা জমির ধান নিমজ্জিত

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলের পানি বৃদ্ধি পাওয়ায় শত শত বিঘা জমির ফসল নিমজ্জিত হয়েছে। সম্প্রতি উজান থেকে নেমে আসা ঢল ও পাবদামারী স্লুইসগেট দিয়ে পূনর্ভবা নদীর পানি প্রবেশ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর ফলে উপজেলার আলীনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ুইল বিল এলাকার প্রায় ২৭০ একর জমির ধান এখন নষ্ট হওয়ার পথে।স্থানীয়দের অভিযোগ, বাঁধ কমিটি ও বিল ইজারাদারদের যোগসাজশে পাবদামারী সুইচগেটের দূর্বল কপাট দিয়ে পূনর্ভবা নদী থেকে চূড়ইল বিলের মধ্যে পানি ঢুকে শতশত বিঘা জমির ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ।

ওই এলাকার জমির মালিক সাবেক সেনা সদস্য আফজাল হোসেন অভিযোগ করেন, চূড়ইল বিল ইজারাদার ও বাঁধ কমিটি এক হয়ে রাতের আঁধারে সুইচ গেটের ৪ টি দরজা খুলে দিয়ে তার ৯ বিঘা জমির ধান পানিতে প্লাবিত করেছে।

তিনি আরও জানান, ওই জমির পাকা ধান আর কয়েকটি দিন পরই কাটতে পারতাম। কিন্তু তাদের কারণে সব পানির নিচে তলিয়ে গেছে।এছাড়া কৃষকরা নিজের নিমজ্জিত জমিতে কেউ মাছ শিকার করলে বিল ইজারা নেয়া লোকজন বাধা দিচ্ছে।

অপর কৃষক তোফিজুল ইসলাম জানান, সম্প্রতি কৃষকদের জন্য সরকার প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার করেছে। কিন্তু বাঁধ কমিটি বিল ইজারাদার কে সহায়তা করতে সুইচ গেট খুলে দিয়ে আমাদের জমির সব ধান পানিতে প্লাবিত করেছে। তাই আমরা বিল ইজারাদার ও বাঁধ কমিটির কাছে ক্ষতিপূরণ দাবি করছি।

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য রাশেদা খাতুন বলেন, বর্ষা মৌসুমে আলীনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ুইল বিলে প্রতিবছর বাঁধ কমিটির সহায়তায় বিল ইজারাদার মাছ চাষের জন্য সুইচগেট খুলে দিয়ে পানি প্রবেশ করিয়ে শত শত বিঘা জমির ধান নষ্ট করে দিচ্ছে।

কৃষকদের অভিযোগ প্রসংগে বিল ইজারাদারের প্রতিনিধি আবীর আলী জানান, ওই বিলের সুইচগেটের ভার্টিক্যাল গেট খোলার বিষয়ে আমার কিছু জানা নেই । আর বিলের পানি বৃদ্ধি পেয়েছে বর্ষার কারনে।

অপরদিকে, চড়ুইল বিল বাঁধ কমিটির সাধারণ সম্পাদক নূর নবী জানান, আমরা গুরুত্বের সাথে সুইচগেটটি দেখাশোনা করে থাকি। যাতে কোন ভাবে আবাদী জমিতে পানি প্রবেশ করতে না পারে। কৃষকরা যে অভিযোগ করেছে তা সঠিক নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31