ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে জনৈক মহিলার দুঃস্থ মাতার কার্ডের চাল আত্মসাতের অভিযোগে রহনপুর ইউপির (৭,৮ ও ৯ নং) ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত এ প্রঞ্জাপন সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দুঃস্থ মাতা এরিনা বেগমের জন্য কার্ডে বরাদ্দকৃত সরকারি চাল তাকে না দিয়ে আত্মসাৎ করায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের নিকট অভিযোগের প্রেক্ষিত তদন্তপূর্বক তার বিরুদ্ধে এ শান্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী।


