IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> মামলা জট নিরসনে প্রধান বিচারপতির উদ্যোগ

মামলা জট নিরসনে প্রধান বিচারপতির উদ্যোগ

হাইকোর্ট, আদালত, আইন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : হাইকোর্ট ও আপিল বিভাগের মামলা জট নিরসনে উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ জন্য গঠন করেছেন নির্দিষ্ট কয়েকটি হাইকোর্ট বেঞ্চ। এই উদ্যোগের পর একটি বেঞ্চে একমাসে নিষ্পত্তি হয়েছে ৫৫টি মামলা। প্রায় অভিন্ন চিত্র অন্য বেঞ্চগুলোতেও।

এছাড়া আপিল বিভাগেও অযথা সময় নষ্ট না করে পড়ে থাকা মামলার দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি।

১৯৮৬ সালের স্ত্রী হত্যা মামলা। পাবনার বিচারিক আদালতের যাবজ্জীবন হয় স্বামীর। রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন ১৯৮৮ সালে। ৩২ বছর পর সেই আপিলের রায় আসে। সাজা বহাল রাখেন হাইকোর্ট।

বরিশালের ইউনুস হাওলাদার। রাগের মাথায় ২ বছরের কন্যা শিশুকে উঠোনে ছুঁড়ে মারেন। শিশুটির মৃত্যু হলে ডোবায় লুকিয়ে রাখেন। এরই মধ্যে ৭ বছর কারাবাস করেছেন তিনি। ২৯ বছর পর হাইকোর্ট তাকে খালাস দেয়।

প্রায় প্রতিদিনই ৩ থেকে ৪টি মামলা নিষ্পত্তি হচ্ছে বিচারপতি আবু জাফর সিদ্দিকে নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে। ১৯৬০ সাল থেকে পড়ে থাকা মামলা নিষ্পত্তি করে আসছে এই ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ।

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া বলেন, ‘হত্যা, অস্ত্র, ডাকাতি ও ধর্ষণ মামলাগুলোর শুনানি হচ্ছে আমাদের বেঞ্চে। গত সপ্তাহে আমাদের ১৯৮৭ সালের একটি পুরাতন মামলার শুনানি হয়েছে।’

পুরাতন মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির উদ্যোগের পরই মূলত উচ্চ আদালতের এই চিত্র। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গত সপ্তাহে ১৮টি মামলার রায় এসেছে। এখন পর্যন্ত আমাদের দ্বৈত বেঞ্চ থেকে ৫৫টি মামলার নিষ্পত্তি হয়েছে।’

আপিল বিভাগেও গত ৬ সেপ্টেম্বর থেকে দুটি বেঞ্চে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলছে পুরাতন মামলা নিষ্পত্তির জন্য।

জানতে চাইলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, ‘হাইকোর্ট ও আপিল বিভাগকে পুরাতন মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। এক্সেপশনাল কোন কারণ না থাকলে দ্রুত সেগুলোর শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।’

পুরাতন মামলা নিষ্পত্তিতে সিরিয়াল মেইনটেন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘বার থেকে অনেক সময় মামলা নিয়ে এসে বলা হয় গুরুত্বপূর্ণ মামলা, তাই আগে নিষ্পত্তি করতে হবে। এখন থেকে তা হবে না। আগের মামলার নিষ্পতি আগে। সিরিয়াল ছাড়া কোন মামলা নিষ্পত্তি হবে না।’

সুপ্রিম কোর্টের মুখপাত্রের তথ্যমতে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে ২৩ হাজার ৬১৭টি মামলা বিচারাধীন ছিল। আর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা তা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬০টিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031